Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলায় আবারও বিএলও-র মৃত্যু! 'বিচারাধীন' ভোটারদের চাপেই হার্ট অ্যাটাক, অভিযোগ পরিবারের

পরিবারের অভিযোগ, সংশোধিত তালিকায় ভোটারদের নাম ‘বিবেচনাধীন’ (Under Adjudication) পর্যায়ে থাকা নিয়ে এলাকায় প্রবল জনরোষের মুখে পড়েছিলেন তিনি।

বাংলায় আবারও বিএলও-র মৃত্যু! 'বিচারাধীন' ভোটারদের চাপেই হার্ট অ্যাটাক, অভিযোগ পরিবারের

প্রতীকী ছবি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 22 March 2026 16:23

দ্য ওয়াল ব্যুরো: প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশ করে বিচারাধীন ভোটারদের নামের তালিকা প্রকাশ হবে হবে করছে। তার মধ্যে এবার হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়ে প্রাণ হারালেন চাঁচলের এক বুথ লেভেল আধিকারিক (BLO Death)। পরিবারের অভিযোগ, সংশোধিত তালিকায় ভোটারদের নাম ‘বিবেচনাধীন’ (Under Adjudication) পর্যায়ে থাকা নিয়ে এলাকায় প্রবল জনরোষের মুখে পড়েছিলেন তিনি। সেই মানসিক চাপ সহ্য করতে না পেরেই অকালে চলে গেলেন চাঁচল ব্লকের নদাপাড়া এলাকার বাসিন্দা উৎপল থোকদার।

উৎপলবাবু ওই এলাকার ৯৩ নম্বর বুথের বিএলও হিসেবে এসআইআর-এর কাজ করছিলেন। স্থানীয় সূত্রে খবর, তাঁর বুথের প্রায় ১১০ জন ভোটারের নাম নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। নিয়ম অনুযায়ী নামগুলো ‘বিবেচনাধীন’ তালিকায় চলে যায়। কিন্তু সাধারণ ভোটারদের কাছে এই প্রশাসনিক মারপ্যাঁচ বোঝা দুষ্কর। তাঁদের ক্ষোভের আঁচ এসে পড়ছিল সরাসরি বিএলও-র ওপর।

মৃতের আত্মীয়দের দাবি, গত কয়েকদিন ধরেই প্রবল উদ্বেগের মধ্যে ছিলেন উৎপলবাবু। ভোটারদের চাপে দিশেহারা হয়ে পড়েছিলেন তিনি। সেই মানসিক ধকলই ডেকে আনল চরম পরিণতি। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের কাছে কোনও লিখিত অভিযোগ জানানো হয়নি।

তবে মালদহ জেলায় বিএলও-র মৃত্যু এই প্রথম নয়। গত কয়েক সপ্তাহের মধ্যে জেলায় এ নিয়ে তিন জন কর্মীর মৃত্যু হল। এর আগে কালিয়াচকের স্কুলশিক্ষক আবুল বরকত এবং আনিকুল আলমও একইভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। জানা গিয়েছে, আবুল বরকত যে বুথের দায়িত্বে ছিলেন, সেখানে ১৩০০ ভোটারের মধ্যে প্রায় ৮৫০ জনের নামই ঝুলে ছিল ‘বিবেচনাধীন’ তালিকায়। ফলে আমজনতার প্রশ্নের মুখে কার্যত কোণঠাসা হয়ে পড়েছিলেন এই কর্মীরা।
ভোটের মুখে ভোটার তালিকা নিয়ে এই টানাপড়েন আর কত প্রাণ কাড়বে, এখন সেই প্রশ্নই তুলছেন জেলার সরকারি কর্মীদের একাংশ।

বস্তুত, রাজ্যে বিবেচনাধীন ভোটারের সংখ্যা প্রায় ৬০ লক্ষ। আগামী সোমবার বিবেচনাধীন ভোটারদের প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশ হবে। দ্বিতীয় তালিকাও আগামী সপ্তাহেই প্রকাশ হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী শুক্রবার প্রকাশ হতে পারে দ্বিতীয় অতিরিক্ত তালিকা। সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যে ট্রাইবুনাল গঠন করেছে কলকাতা হাই কোর্ট। রাজ্যের ২৩টি জেলার জন্য ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে ১৯টি ট্রাইবুনাল গঠন করা হয়েছে। যদি কোনও ভোটারের নাম অতিরিক্ত তালিকায় না তোলা হয় বা কেটে দেওয়া হয়, তবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ট্রাইবুনালে।


```