Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নন্দীগ্রামে বোমা বিস্ফোরণ! গুরুতর আহত এক মহিলা, এলাকায় চলছে তল্লাশি

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কাঠের স্তূপের মধ্যে লুকিয়ে রাখা ছিল বোমা। তা থেকেই এই বিস্ফোরণ।

নন্দীগ্রামে বোমা বিস্ফোরণ! গুরুতর আহত এক মহিলা, এলাকায় চলছে তল্লাশি

প্রতীকী ছবি

শেষ আপডেট: 19 June 2025 14:14

দ্য ওয়াল ব্যুরো: নন্দীগ্রামে (Nandigram) আচমকা বোমা বিস্ফোরণ (Blast)! ঘটনায় গুরুতর আহত (Injury) এক মধ্যবয়স্কা মহিলা। বৃহস্পতিবার সকালে পূর্ব মেদিনীপুর (East Medinipur) জেলার কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম সাত নম্বর জালপাই গ্রামে এই ঘটনা ঘটেছে। বিস্ফোরণের জেরে স্বাভাবিকভাবেই আতঙ্কিত গোটা এলাকায়।

আহত মহিলার নাম নিহারী দাস অধিকারী। স্থানীয় সূত্রে জানা গেছে, বহু বছর আগে স্বামী মারা যাওয়ার পর থেকেই তিনি বাড়িতে একা থাকতেন। বৃহস্পতিবার সকালে নিজের বাড়ির পিছনের দিকে কাঠের জ্বালানি পরিষ্কার করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। আশপাশের মানুষ ছুটে এসে দেখেন, রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন নিহারী দেবী। তাঁর ডান হাতে গভীর আঘাত লেগেছে বলে জানা গেছে।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কাঠের স্তূপের মধ্যে লুকিয়ে রাখা ছিল বোমা। তা থেকেই এই বিস্ফোরণ। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসকরা।

ঘটনার খবর চাউর হতেই গোটা গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কে বা কারা ওই বোমা রেখে গেল, তা নিয়েই এখন প্রশ্ন। রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। অনেকে মনে করছেন, সম্প্রতি পঞ্চায়েত এলাকায় রাজনৈতিক দ্বন্দ্ব মাথাচাড়া দিয়ে উঠেছিল। তার জেরেই এই বোমা লুকিয়ে রাখা হয়েছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে পুলিশ শুরু করেছে তল্লাশি অভিযান। বিস্ফোরণের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা, বা এলাকায় আরও কোথাও বোমা লুকিয়ে রাখা হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। 


```