Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

সুইস ব্যাঙ্ক মানি ফ্লাইং, টুইট মমতার, মোদীকে বিঁধলেন রাহুলও

দ্য ওয়াল ব্যুরো : সুইস ব্যাঙ্ক মানি ফ্লাইং। ইন্ডিয়া লুজিং। সুইস ব্যাঙ্কের দেওয়া তথ্য দেখে এই বলে টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, দেশের অর্থ চলে যাচ্ছে সুইস ব্যাঙ্কে । ক্ষতি হচ্ছে দেশের । সুইস ব্যাঙ্

সুইস ব্যাঙ্ক মানি ফ্লাইং, টুইট মমতার, মোদীকে বিঁধলেন রাহুলও

শেষ আপডেট: 29 June 2018 12:19

দ্য ওয়াল ব্যুরো : সুইস ব্যাঙ্ক মানি ফ্লাইং। ইন্ডিয়া লুজিং। সুইস ব্যাঙ্কের দেওয়া তথ্য দেখে এই বলে টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, দেশের অর্থ চলে যাচ্ছে সুইস ব্যাঙ্কে । ক্ষতি হচ্ছে দেশের । সুইস ব্যাঙ্কে ভারতীয়দের জমা অর্থের পরিমাণ গত বছরে ৫০ শতাংশ বেড়েছে। তার পরে মমতা বাদে অন্য বিরোধীরাও   প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে নেমে পড়েছেন।  কংগ্রেস দলের সভাপতি রাহুল গান্ধী টুইট করে বলেছেন, নরেন্দ্র মোদী বলেছিলেন, বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে আনবেন। কিন্তু এখন তাঁরা দাবি করছেন, বিদেশে ভারতীয়দের কোনও বেআইনি টাকাই নেই। সুইস ব্যাঙ্কে ভারতীয়দের আমানত করা অর্থের পরিমাণ বেড়েছে শুনে শুক্রবার মুখ খোলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল। তিনি বলেন, চলতি আর্থিক বর্ষেই সুইস ব্যাঙ্ক থেকে সব তথ্য পাওয়া যাবে। অপরাধ করলে কেউ ছাড়া পাবে না। পরে রাহুল মন্তব্য করেন, ২০১৪ সালে মোদী বলেছিলেন, সুইস ব্যাঙ্ক থেকে কালো টাকা ফেরত নিয়ে আসব। প্রত্যেক ভারতীয়ের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা জমা দেব। ২০১৬ সালে তিনি বললেন, নোটবন্দী করলে ভারত কালো টাকা থেকে মুক্ত হবে। ২০১৮ সালে বলছেন, সুইস ব্যাঙ্কে কোনও কালো টাকাই নেই।

```