Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

WB Election: একাধিক কেন্দ্রে পছন্দ হয়নি প্রার্থী! কলকাতায় বিজেপির দফতরে তুমুল বিক্ষোভ

বিক্ষোভকারীরা স্পষ্ট হুঁশিয়ারিও দেন যে, যদি প্রার্থী পরিবর্তন না করা হয়, তাহলে আসন্ন নির্বাচনে তার ‘প্রতিফলন’ দেখা যাবে। এই ধরনের মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে, দলের অন্দরের অসন্তোষ কতটা গভীর তা নিয়েই প্রশ্ন উঠছে।

WB Election: একাধিক কেন্দ্রে পছন্দ হয়নি প্রার্থী! কলকাতায় বিজেপির দফতরে তুমুল বিক্ষোভ

বিজেপি দফতরে বিক্ষোভ

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 20 March 2026 18:38

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) জন্য এখনও পর্যন্ত দু-দফায় প্রার্থী ঘোষণা করেছে বিজেপি (BJP Candidate List 2026)। তবে এই ঘোষণার পর থেকেই বিজেপির অন্দরে ক্ষোভ তৈরি হয়েছে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ এবার প্রকাশ্যে এল কলকাতায়। সল্টলেকের দলীয় দফতরে তুমুল বিক্ষোভ (BJP Protest At Saltlake Office) দেখালেন বিজেপির কর্মী-সমর্থকদের একাংশ।

পছন্দের প্রার্থী হয়নি। সেই অভিযোগ তুলেই বিজেপির কর্মীদের একাংশ সরাসরি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) সামনে ক্ষোভ উগরে দেন। বিজেপি সূত্রে জানা গিয়েছে, বেলেঘাটা, এন্টালি, গোসাবা, খণ্ডঘোষ এবং কুলপি-সহ একাধিক এলাকা থেকে কর্মী-সমর্থকরা সল্টলেকের দফতরে জমায়েত হন। তাঁদের দাবি, যাঁদের প্রার্থী করা হয়েছে, তাঁদের অনেককেই স্থানীয়ভাবে গ্রহণযোগ্য মনে করছেন না কর্মীরা। ফলে দ্রুত প্রার্থী বদলের দাবি তোলা হয়।

বিক্ষোভকারীরা স্পষ্ট হুঁশিয়ারিও দেন যে, যদি প্রার্থী পরিবর্তন না করা হয়, তাহলে আসন্ন নির্বাচনে তার ‘প্রতিফলন’ দেখা যাবে। এই ধরনের মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে, দলের অন্দরের অসন্তোষ কতটা গভীর তা নিয়েই প্রশ্ন উঠছে।

ঘটনার সময় রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দফতরেই উপস্থিত ছিলেন। তাঁকে ঘিরেই বিক্ষোভ দেখাতে থাকেন কর্মী-সমর্থকরা। যদিও পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে বিষয়ে সতর্ক ছিল দলীয় নেতৃত্ব।

প্রসঙ্গত, প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই বিভিন্ন জায়গায় অসন্তোষের ছবি সামনে আসছে। গত সোমবার সন্ধেয় আলিপুরদুয়ারে প্রথম বিক্ষোভের ঘটনা সামনে আসে। সেখানে বিজেপির জেলা কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ ওঠে কর্মী-সমর্থকদের একাংশের বিরুদ্ধে।

এরপর কলকাতার সল্টলেকেও একই ধরনের চিত্র ধরা পড়ায় স্পষ্ট, প্রার্থী নির্বাচন ঘিরে দলের ভিতরে চাপা অসন্তোষ বাড়ছে। নির্বাচনের আগে এই পরিস্থিতি বিজেপির জন্য অস্বস্তিকর বলেই মনে করছে রাজনৈতিক মহল।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Elections 2026) দিন ঘোষণার পর গত সোমবার প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিজেপি (BJP Candidate List 2026)। তাতে ১৪৪ আসনের প্রার্থীর নাম ছিল। বৃহস্পতিবার দ্বিতীয় দফায় ১১১ জন প্রার্থীর নাম ঘোষণা করে গেরুয়া শিবির।


```