Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চুঁচুড়ায় মহিলা পুলিশদের সিঁদুর পরালেন বিজেপির মহিলা কর্মীরা, তুমুল উত্তেজনা

রাস্তায় বসে থাকা বিজেপি মহিলা কর্মীদের তুলে সরাতে গেলে মহিলা পুলিশ কর্মীদের সিঁদুর পরিয়ে দিতে দেখা যায় বিজেপি কর্মীদের। কপালে গালে সিঁদুর ঘষে দেওয়া হয়।

চুঁচুড়ায় মহিলা পুলিশদের সিঁদুর পরালেন বিজেপির মহিলা কর্মীরা, তুমুল উত্তেজনা

পুলিশকর্মীকে সিঁদুর পরাচ্ছেন বিজেপি কর্মীরা

শেষ আপডেট: 30 May 2025 15:23

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বিজেপির বিক্ষোভে মহিলা পুলিশ কর্মীদের সিঁদুর পরানো নিয়ে তুমুল উত্তেজনা ছড়াল চুঁচুড়া পিপুলপাতি পাঁচমাথা মোড়ে। শুরু হয় বাক বিতণ্ডা। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়।

বৃহস্পতিবার আলিপুরদুয়ারে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে অপারেশন সিঁদুরের সাফল্য বিস্তারিত তুলে ধরেন তিনি। এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সিঁদুর বেচতে এসেছেন প্রধানমন্ত্রী। বিজেপির অভিযোগ মুখ্যমন্ত্রী এয়োস্ত্রীদের সিঁদুরের অপমান করেছেন। প্রতিবাদে শুক্রবার চুঁচুড়া পিপুলপাতি পাঁচমাথা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে তারা।

রাস্তায় বসে থাকা বিজেপি মহিলা কর্মীদের তুলে সরাতে গেলে মহিলা পুলিশ কর্মীদের সিঁদুর পরিয়ে দিতে দেখা যায় বিজেপি কর্মীদের। কপালে গালে সিঁদুর ঘষে দেওয়া হয়। তা দেখে অন্য মহিলা পুলিশ কর্মিরা বিজেপি মহিলা কর্মীদের বারণ করেন। কেন কর্তব্যরত পুলিশ কর্মীদের জোর করে সিঁদুর পরানো হল জানতে চান আধিকারিকরা। বিজেপির মহিলা কর্মীরা দাবি করেন পুলিশ কর্মীরা নিজে থেকেই সিঁদুর পরেছেন। কেউ জোর করেননি। বিজেপি কর্মী নিরূপা চক্রবর্তী বলেন, "সিঁদুর আমাদের অহংকার, অস্তিত্ব। আমি নিজে সিঁদুর পরব। বিবাহিত মহিলাদেরও সিঁদুর পরাব।"

হুগলি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শুভদীপ মুখোপাধ্যায় বলেন, "বিজেপি অপারেশন সিঁদুর নিয়ে ছেলেখেলা করছে। সিঁদুরের অপমান করছে। চুঁচুড়ার ঘটনা তার নজির সৃষ্টি করল। হিন্দু ধর্মে সিঁদুরকে পবিত্র হিসেবে গণ্য করা হয়। সেখানে  কর্তব্যরত মহিলা পুলিশ কর্মীকে সিঁদুর পরিয়ে দেওয়ার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা।"


```