Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘ভোটের দিন ওঝা নিয়ে বুথে যাবেন, কবর থেকে ভূত উঠে আসতে পারে!’ শমীককে কটাক্ষ কুণালের

শমীককে কুণালের কটাক্ষ , "আসলে লোক নেই, তাই 'মুখে মারিতং জগত'! নাচতে না জানলে উঠোন বাঁকা!"

‘ভোটের দিন ওঝা নিয়ে বুথে যাবেন, কবর থেকে ভূত উঠে আসতে পারে!’ শমীককে কটাক্ষ কুণালের

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 2 December 2025 13:26

দ্য ওয়াল ব্যুরো: এসআইআর ইস্যুতে (SIR) বাংলায় উত্তাপ কমার তো নয়ই, বরং দিন দিন বাড়ছে রাজনৈতিক তাপমাত্রা। মৃত বা ‘ভূতুড়ে’ ভোটার নিয়ে (Ghost Voter issue) তৃণমূল–বিজেপি তরজায় (BJP, Trinamool) নয়া তির ছুড়লেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। তাঁর মন্তব্য—‘দুয়ারে সরকার, কবরে ভোটার’। আর সেই মন্তব্য ঘিরেই ফের চড়ছে রাজনীতির পারদ।

সম্প্রতি পা ভেঙেছে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh)। পায়ে প্লাস্টার নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। সেখান থেকেই এক ভিডিও বার্তায় কুণালের কটাক্ষ, “শমীক বাংলা শব্দের খেলায় ভালই পারদর্শী। কিন্তু ওনার স্লোগানটা ভুল—এটা ‘দুয়ারে সরকার, কবরে ভোটার’ নয়, সঙ্গে যোগ হবে ‘মঙ্গলগ্রহে বিজেপি’!”

এখানেই না থেমে কুণালের তির্যক মন্তব্য, “এতদিন বলছিলেন, এসআইআর হলে নাকি সওয়া কোটি ভোটার বাদ যাবে। এখন দেখছেন, নিজেদের কথার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। তাই এখন ভরসা ভূতুড়ে ভোটারের গল্প। ভোটের দিন ভোটাররা নাকি কবর থেকে উঠে আসবেন! সে জন্যই বলছি—যাঁরা প্রিসাইডিং অফিসার থাকবেন, ভূতের ভয় থাকলে সঙ্গে ওঝা নিয়ে আসবেন!”

তৃণমূল মুখপাত্র শুধু ব্যঙ্গেই থামেননি। সরাসরি বিজেপির সাংগঠনিক দুর্বলতা নিয়েও প্রশ্ন তুলেছেন, “বিএলওদের কাজ নিয়ে এত অভিযোগ! কিন্তু আপনারা তো বুথে বিএলএ-টু রাখেন। তাঁরা আপত্তি তুললেন না কেন? কমিশনে অভিযোগ করলেন না কেন? অন্তত স্পট থেকে লাইভ করলেন না কেন? কারণ সহজ—লোক নেই, সংগঠন নেই। তাই নাটক করে মৃত ভোটারের গল্প শোনানো হচ্ছে।”

বিরোধীদের অভিযোগ, মৃত ভোটারকে তালিকায় রেখে ‘ম্যানেজমেন্ট’ চলছে। কিন্তু ৯০ শতাংশ ডিজিটাইজেশনের পরে সেই দাবির সঙ্গে বাস্তবের বিস্তর তফাৎ ধরা পড়েছে—এই পরিসংখ্যানের জোরেই সম্প্রতি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করেছিলেন শমীক। বলেছিলেন, "ঠান্ডা ঘরে না বসে থেকে গ্রাউন্ড জিরোয় আসুন।" বিজেপির অভিযোগ, এসআইআর মানছে না তৃণমূল, চাপ দেওয়া হচ্ছে বিএলওদের ওপর।

অন্যদিকে কমিশনের হিসেব বলছে, এ রাজ্যের প্রায় ৮০ হাজারের বেশি বুথে ফর্ম বিলি (Form) ও ডিজিটাইজ পর্ব চলাকালীন দেখা যাচ্ছে রাজ্যের প্রায় ২,২০৮ টি বুথের (Booths) থেকে কোন‌ও ফর্ম ফেরত আসেনি। অর্থাৎ এইসব বুথে বিলি করা ও ডিজিটাইজ করা ফর্মের সংখ্যা এক‌ই। এই পরিস্থিতি খতিয়ে দেখতে ১৩ জন বিশেষ পর্যবেক্ষক পাঠিয়েছে দিল্লি।

তবে কমিশনের এই তৎপরতায় বিশেষ আগ্রহ দেখাতে নারাজ শাসকদল। সোমবারই অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, “এসআইআর হলেও তৃণমূলের আসন ও ভোট শতাংশ বাড়বে।”

আর এদিন এ প্রসঙ্গে শমীককে কুণালের কটাক্ষ , "আসলে লোক নেই, তাই 'মুখে মারিতং জগত'! নাচতে না জানলে উঠোন বাঁকা!"


```