Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

'অপেক্ষা করুন, আর মাত্র ৯ মাস!' গুজরাতের সঙ্গে বাংলার তুলনা টেনে পালাবদলের ডাক শমীকের

FDI-এর পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, “গুজরাতে এফডিআই ৩৯.৬ শতাংশ, আর বাংলায় মাত্র ০.৬! এই ব্যবধান আমাদের মুছতেই হবে।”

'অপেক্ষা করুন, আর মাত্র ৯ মাস!' গুজরাতের সঙ্গে বাংলার তুলনা টেনে পালাবদলের ডাক শমীকের

শমীক ভট্টাচার্য।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 17 September 2025 14:32

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Pm Modi) ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ইন্ডিয়ান মিউজিয়ামে শুরু হয়েছে এক বিশেষ প্রদর্শনী। প্রধানমন্ত্রী মোদীর জীবন ও কর্মকে ঘিরে এই প্রদর্শনী চলবে আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত। ওই অনুষ্ঠান মঞ্চ থেকেই ফের বাংলায় পালা বদলের ডাক দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (BJP state president Shamik Bhattachary)।

শমীকের কথায়, "অপেক্ষা করুন, আর মাত্র ৯ মাস, নতুন সন্তান ভূমিষ্ঠ হবে! বাংলাকে আর বাংলাদেশ হতে দেবেন না!"

এদিনের অনুষ্ঠানে বাংলার শিল্পভবিষ্যৎ নিয়ে বলতে গিয়ে মোদীর বিকাশ-দর্শনের প্রসঙ্গ টেনে শমীক বলেন, “যাঁরা একদিন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলতেন নরখাদক, আজ তাঁরাই মোদীজিকে দেখছেন বিকাশ পুরুষ হিসেবে। উনি নিজের কাজের মাধ্যমে উন্নয়নের সংজ্ঞা বদলে দিয়েছেন।”

FDI-এর পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, “গুজরাতে এফডিআই ৩৯.৬ শতাংশ, আর বাংলায় মাত্র ০.৬! এর থেকেই স্পষ্ট, আমরা কত পিছিয়ে। এই ব্যবধান আমাদের মুছতেই হবে।”

বাংলায় শিল্পের অনুকুল পরিবেশ গড়ে না ওঠার জন্য রাজ্য সরকারের সদিচ্ছাকে দায়ী করে বিজেপির রাজ্য সভাপতি শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলার পক্ষে জোরালো সওয়াল করেছেন। শমীকের স্পষ্ট কথা, “কৃষি-শিল্পের সহাবস্থান নয়, শিল্পে কৃষকেরও অংশীদারিত্ব চাই। জমি দিলে, সেই শিল্পে কৃষকের ভাগ চাই।”

তিনি দাবি করেন, আগামী এক বছরের মধ্যে “নতুন কলকাতাকে দেখতে চান মানুষ” — সেই লক্ষ্যেই এগোতে হবে। নতুন বিনিয়োগ আনতে হবে, কর্মসংস্থান তৈরি করতে হবে। আর সেজন্য বাংলায় শিল্পের অনুকুল পরিবেশ তৈরিও অত্যন্ত জরুরি।

শমীক ভট্টাচার্য আরও দাবি করেন, অশোকনগর ও রানাঘাটে তেলের খনি রয়েছে, পুরুলিয়ায় আছে প্রচুর প্রাকৃতিক সম্পদ, অথচ রাজ্য সরকার এসব নিয়ে কোনও আগ্রহ দেখাচ্ছে না। তাঁর কথায়, "তেল-গ্যাসের উপর আমরা বসে আছি, কিন্তু রাজ্যের সরকার চুপ!"

বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ, “রানাঘাটে তেলের খনি নিয়ে প্রধানমন্ত্রীর দফতর তিনবার চিঠি দিয়েছে রাজ্যকে, কিন্তু কোনও সহযোগিতা নেই।”

শুধু তেল নয়, তিনি আরও বলেন, “পশ্চিম মেদিনীপুর ও ঝাড়খণ্ড সীমান্তে রয়েছে বিপুল ম্যাঙ্গানিজের ভাণ্ডার, তাতেও কোনও পদক্ষেপ নেই।” আক্ষেপের সুরে শমীক এও বলেন, "আমাদের এখানে সমুদ্র, নদী, মেধা— যা চাই সবই আছে, শুধু সদিচ্ছা নেই। সেই সদিচ্ছা নিয়েই আমরা এগোতে চাই।”

শমীক ভট্টাচার্যের এই বক্তব্যেকে কেন্দ্র করে নতুন করে চড়ছে রাজ্য-রাজনীতির উত্তাপ। জবাবে শাসক শিবির কী বলে, তা নিয়ে কৌতূহল সব মহলে। 


```