Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভোটারদের পরামর্শে তৈরি হবে ইস্তেহার, ড্রপ বক্সে মতদানের সুযোগ, রাজ্যে শুরু বিজেপির নয়া কর্মসূচি

শিক্ষিত বেকারদের চাকরি, শিল্প বিনিয়োগ, এবং বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন- এই বিষয়গুলোতে বিশেষ গুরুত্ব দিচ্ছে দল। তাই শিল্পপতি, উদ্যোক্তা, সাধারণ মানুষ- সকলের কাছ থেকেই পরামর্শ নেওয়া হবে

ভোটারদের পরামর্শে তৈরি হবে ইস্তেহার, ড্রপ বক্সে মতদানের সুযোগ, রাজ্যে শুরু বিজেপির নয়া কর্মসূচি

বিজেপির নয়া কর্মসূচি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 7 February 2026 21:02

দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা ভোটের (WB Assembly Election) আগে দলের নির্বাচনী ইস্তেহার (Manifesto) তৈরির লক্ষ্যেই নতুন উদ্যোগ নিল বিজেপি (Bengal BJP)। শনিবার সল্টলেকে দলীয় কার্যালয় থেকে শুরু হল ‘সংকল্প পত্র পরামর্শ যাত্রা’ (Sankalp Patra Paramarsha Yatra)। এই কর্মসূচির মাধ্যমে সরাসরি সাধারণ মানুষের কাছ থেকে পরামর্শ নিয়ে তৈরি হবে বিজেপি-র ইস্তেহার।

শনিবারের এই অনুষ্ঠান থেকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Bengal BJP President Samik Bhattacharya) জানান, "ভোটারদের সুবিধার জন্য রাজ্যজুড়ে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ১ হাজার জায়গায় ড্রপ বক্স রাখা হবে। সেখানে মানুষ নিজের পরামর্শ লিখে জমা দিতে পারবেন। সঙ্গে নাম, ঠিকানা ও ফোন নম্বর দিলে যোগাযোগও করা হবে।"

শমীক ভট্টাচার্যের দাবি, “২০২১ সালে প্রায় ২.৩৮ কোটি মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন। মানুষ বিশ্বাস করছেন এ রাজ্যে পরিবর্তন আনতে পারে বিজেপি (BJP)। তাই সকলের মতামত নিয়েই আমরা তৈরি করতে চাই সংকল্প পত্র।” তিনি আরও জানান, কলকাতায় ১৭ ও ১৮ ফেব্রুয়ারি বিশেষ মোবাইল ভ্যান ঘুরবে, যেখানে থাকবে আরও ড্রপ বক্স।

ভোটারদের (Voters) মতামত সংগ্রহে খোলা হয়েছে একটি টোল-ফ্রি নম্বর- 9727294294। পাশাপাশি পরামর্শ পাঠানো যাবে ইমেলেও- sankalp.wb2026@bjpbengal.org । এছাড়াও দল বিভিন্ন মাধ্যমে মতামত গ্রহণ করবে।

শিক্ষিত বেকারদের চাকরি, শিল্প বিনিয়োগ, এবং বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন- এই বিষয়গুলোতে বিশেষ গুরুত্ব দিচ্ছে দল। তাই শিল্পপতি, উদ্যোক্তা, সাধারণ মানুষ- সকলের কাছ থেকেই পরামর্শ নেওয়া হবে, একথাও বলেন বিজেপির রাজ্য সভাপতি।

এদিনের অনুষ্ঠানে শমীক ভট্টাচার্য আরও দাবি করেন, গত ১৫ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারেনি, তাই এখন পরিবর্তন অনিবার্য। তাঁর অভিযোগ, রাজ্য সরকার ১৩টি কেন্দ্রীয় প্রকল্প থেকে বাংলার মানুষকে বঞ্চিত করেছে। এই প্রকল্পগুলোর সুবিধা ও গুরুত্ব বোঝাতে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের কাছে ১০ হাজার চিঠি পাঠানো হবে এবং তাঁদের মতামত সরাসরি চাওয়া হবে।

বিজেপি নেতা বলেন, অতীতে দেখা গিয়েছে নির্বাচনের (Election) শেষ মুহূর্তে তড়িঘড়ি ইস্তেহার প্রকাশ করেছে রাজনৈতিক দলগুলি। কয়েকজন নেতা বসে সিদ্ধান্ত নিতেন, মানুষের মতামতের গুরুত্ব দেওয়া হত না। বিজেপি সেই প্রথা বদলাতে চাইছে, “জনতার মতামতের উপর ভিত্তি করেই গঠিত হবে জনতার সরকার।”

রাজ্যজুড়ে এই পরামর্শ যাত্রা চলবে পরবর্তী কয়েক সপ্তাহ ধরে। বিজেপির দাবি, জনগণের প্রত্যাশা ও উন্নয়নের পথ আঁকার জন্য এ উদ্যোগ নতুন দিশা দেবে।


```