Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন! বাংলার নারী সুরক্ষা-ক্ষমতায়নে আর কী প্রতিশ্রুতি বিজেপির

অমিত শাহের হাত ধরে প্রকাশিত এই সঙ্কল্পপত্রে বিজেপি মূলত জাতীয় নিরাপত্তা, অনুপ্রবেশ রোধ এবং সুশাসনের ওপর জোর দিয়েছে। শুধু তাই নয়, মহিলাদের জন্যও একাধিক প্রতিশ্রুতির কথা বলা হয়েছে ইস্তাহারে (BJP Manifesto)।

সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন! বাংলার নারী সুরক্ষা-ক্ষমতায়নে আর কী প্রতিশ্রুতি বিজেপির

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 10 April 2026 22:17

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার নিউ টাউন থেকে ২০২৬ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) সংকল্পপত্র প্রকাশ করল বিজেপি (BJP Sankalp Patra 2026)। অমিত শাহের হাত ধরে প্রকাশিত এই সঙ্কল্পপত্রে বিজেপি মূলত জাতীয় নিরাপত্তা, অনুপ্রবেশ রোধ এবং সুশাসনের ওপর জোর দিয়েছে। শুধু তাই নয়, মহিলাদের জন্যও একাধিক প্রতিশ্রুতির কথা বলা হয়েছে ইস্তাহারে (BJP Manifesto)।

একঝলকে দেখে নিন মহিলাদের জন্য কী কী বলা হল

  • বাংলার মহিলাদের আর্থিক স্বাধীনতা সুনিশ্চিত করতে প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে
     
  • ৭৫ লক্ষ নারীকে 'লাখপতি দিদি' হিসেবে গড়ে তুলে তাদের আর্থিক ক্ষমতায়ন নিশ্চিত করা হবে
     
  • প্রতিটি মহকুমায় অন্তত একটি করে মহিলা থানা এবং প্রতিটি থানায় একটি করে 'নারী সহায়তা ডেস্ক' স্থাপন করা হবে
     
  • নারীদের ওপর অপরাধের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করা হবে। কঠোর নীতি গ্রহণের মাধ্যমে ব্যস্ত শহরাঞ্চল, শিক্ষা প্রতিষ্ঠান, মহিলা হোস্টেল ও জনবহুলস্থানে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে
     
  • আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের গর্ভবতী মহিলাদের ২১,০০০ টাকা আর্থিক সহায়তা এবং ৬টি পুষ্টি সরঞ্জামের কিট প্রদান করা হবে
     
  • শহরের জনবহুল এলাকা ও প্রকাশ্য স্থানে টহল দেওয়ার জন্য মহিলা পুলিশদের নিয়ে বিশেষ 'দুর্গা সুরক্ষা স্কোয়াড' গঠন করা হবে
     
  • মাতঙ্গিনী হাজরা এবং রানি শিরোমণির নামে রাজ্য পুলিশ বাহিনীতে দু'টি বিশেষ মহিলা ব্যাটালিয়ন তৈরি করা হবে
     
  • পুলিশ বাহিনী-সহ রাজ্যের সমস্ত সরকারি চাকরিতে রাজ্যের মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে
     
  • বেসরকারি সংস্থাগুলিকে উৎসাহিত করে রাজ্যের শিল্প নীতিতে মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে
     
  • রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করা হবে
     
  • কর্মরত মহিলাদের সুবিধার্থে রাজ্যের প্রতিটি জেলায় একটি করে হোস্টেল তৈরি করা হবে
     
  • অঙ্গনওয়াড়ি, আশা, প্রাণী মিত্রা কর্মীদের মাসিক বেতন পুনর্বিবেচনা করে তাদের কাজের উপযুক্ত ও সম্মানজনক পারিশ্রমিক দেওয়া হবে
     
  • নাবালিকাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এবং বাল্যবিবাহ রুখতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে
     
  • মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ ও স্বনির্ভরতার লক্ষ্যে অবিবাহিত ছাত্রীদের স্নাতক স্তরে ভর্তির সময় এককালীন ৫০,০০০ টাকা দেওয়া হবে
     
  • ৪০ বছরের কম বয়সি সমস্ত মহিলাদের বিনামূল্যে জরায়ু-মুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি (HPV) টিকা দেওয়া হবে
     
  • প্রান্তিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ৪০ ঊর্ধ্ব মহিলাদের জন্য বিনামূল্যে স্তন ক্যান্সার পরীক্ষার ব্যবস্থা করা হবে
     
  • যেসব ক্ষেত্রে নারীরা তাদের ওপর হওয়া অত্যাচারের সুবিচার পাননি, সেই সমস্ত মামলা পুনরায় খোলা হবে এবং প্রয়োজন অনুযায়ী যথাযথ ও দ্রুত ক্ষতিপূরণ এবং আইনি সহায়তা প্রদান করা হবে

```