Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

উত্তরকন্যাকে ‘পবিত্র’ করব, তৃণমূলকে বিঁধে অভিযান থেকে 'শপথ' শুভেন্দু-শঙ্করদের

এই কর্মসূচি শুরুর মুখেই রাজ্যের মুখ্যমন্ত্রী ও মন্ত্রী-নেতাদের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানান শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।

উত্তরকন্যাকে ‘পবিত্র’ করব, তৃণমূলকে বিঁধে অভিযান থেকে 'শপথ' শুভেন্দু-শঙ্করদের

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 21 July 2025 13:42

দ্য ওয়াল ব্যুরো: ২১ জুলাই একদিকে যখন কলকাতার ধর্মতলায় তৃণমূলের শহিদ সভা কর্মসূচি হচ্ছে, সেই একই সময়ে বিজেপির যুব মোর্চার ‘উত্তরকন্যা অভিযান’ ঘিরে উত্তাল শিলিগুড়ি। এদিন সকালেই শিলিগুড়ি পৌঁছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই কর্মসূচিতে যোগ দিয়েছেন। তাঁর নেতৃত্বেই উত্তরবঙ্গের বিজেপি কর্মী-সমর্থকরা উত্তরকন্যা অভিযান করছেন। আর এই কর্মসূচি থেকেই উত্তরকন্যাকে 'পবিত্র' করার ডাক দিলেন শঙ্কর ঘোষ, শুভেন্দু অধিকারীরা।

এই কর্মসূচি শুরুর মুখেই রাজ্যের মুখ্যমন্ত্রী ও মন্ত্রী-নেতাদের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানান শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁর সাফ কথা, “তৃণমূলের চোর নেতা, মন্ত্রী আর মুখ্যমন্ত্রীর কারণে ‘উত্তরকন্যা’ অপবিত্র হয়েছে। আমরা এই অভিযান করে উত্তরকন্যাকে পবিত্র করব।” পাশাপাশি তাঁর মন্তব্য, “আজকের অভিযানে আমরা উত্তরবঙ্গের কর্মী-সমর্থকদের ‘উত্তরকন্যা’ দেখিয়ে নিয়ে যাব। ২০২৬ সালের পর এখানেই বসবে বিজেপির মন্ত্রিসভা।”

এই কর্মসূচিকে কেন্দ্র করে শিলিগুড়ি জুড়ে বিজেপির হাজার হাজার কর্মী-সমর্থকদের ভিড়। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার-সহ একাধিক জেলা থেকে বাসে করে কর্মী-সমর্থকরা এসে এই অভিযানে যোগ দিয়েছেন।

বিজেপি (BJP) তথা বিরোধীরা অভিযোগ করে আসে যে, তৃণমূল (TMC) এই শহিদ স্মরণ সভা আদতে রাজনৈতিক কর্মসূচি। এর সঙ্গে শহিদদের পরিবারের পাশে থাকার কোনও সম্পর্কই নেই। উত্তরকন্যা অভিযানে যাওয়ার আগে আবারও একই কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য ছিল, ২১ জুলাই আদতে কোনও সভাই নয়। সোমবার কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তৃণমূলকে কটাক্ষ করে বলেন, 'এটা কোনও সভা নয়, পাগলু ডান্স হবে।'


```