Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

শেষদিনে রাজ্যজুড়ে ৯ রুটে বিজেপির পরিবর্তন যাত্রা, থাকবেন কেন্দ্রীয়-রাজ্য নেতারা

আগামী ১৪ তারিখ ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) সভা হবে। তার আগে শেষ দিনে (Parivartan Yatra last day) কোথায় কোথায় পরিবর্তন যাত্রা হবে, কে কে থাকবেন তার তালিকা নীচে দেওয়া হল।

শেষদিনে রাজ্যজুড়ে ৯ রুটে বিজেপির পরিবর্তন যাত্রা, থাকবেন কেন্দ্রীয়-রাজ্য নেতারা

বিজেপির পরিবর্তন যাত্রা (ফাইল ছবি)

সঞ্জু সুর

শেষ আপডেট: 10 March 2026 07:32

দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা নির্বাচনকে (West Bengal Assembly Election 2026) সামনে রেখে বিজেপি (BJP) রাজ্যজুড়ে পরিবর্তন যাত্রা-র (BJP Parivartan Yatra) ডাক দিয়েছিল, যা শুরু হয়েছিল ১ তারিখ, সেই যাত্রা শেষ হচ্ছে আজ অর্থাৎ ১০ তারিখ। এই যাত্রা শেষে আগামী ১৪ তারিখ ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) সভা হবে। তার আগে শেষ দিনে (Parivartan Yatra last day) কোথায় কোথায় পরিবর্তন যাত্রা হবে, কে কে থাকবেন তার তালিকা নীচে দেওয়া হল।

যাত্রা ১ (শিলিগুড়ি)
জনসভা: পিডব্লিউডি মোড়, কৃষ্ণকান্ত হাই স্কুল, ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্র
উপস্থিত নেতৃবৃন্দ: অর্জুন মুন্ডা, রাজু বিস্তা, ড. জয়ন্ত রায়, দীপক বর্মন, মনোজ টিগ্গা, ড. শঙ্কর ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়

যাত্রা ২ (মালদা)
জনসভা: দ্য মাউন্টিং পাবলিক স্কুল, বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্র
উপস্থিত নেতৃবৃন্দ: নিশীথ প্রামাণিক, খগেন মুর্মু, দিলীপ ঘোষ, কার্তিক পাল

যাত্রা ৩ (নবদ্বীপ)
জনসভা: শিলিন্দা, চাকদহ বিধানসভা কেন্দ্র
উপস্থিত নেতৃবৃন্দ: কেশব প্রসাদ মৌর্য, জগন্নাথ সরকার, রাহুল সিনহা, আলি হোসেন, মফুজা খাতুন

যাত্রা ৪ (উত্তর ২৪ পরগনা)
জনসভা: কেএমআর ইনস্টিটিউট ময়দান, হাবড়া বিধানসভা কেন্দ্র
উপস্থিত নেতৃবৃন্দ: অমিত মালব্য, লকেট চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, অর্জুন সিং,

যাত্রা ৫ (দক্ষিণ ২৪ পরগনা)
জনসভা: কুলপি বিধানসভা কেন্দ্র
উপস্থিত নেতৃবৃন্দ: নায়াব সিং সাইনি, শর্বরী মুখার্জি, সজল ঘোষ, রিতেশ তিওয়ারি

যাত্রা ৬ (হাওড়া–হুগলি)
জনসভা: চন্দ্রকোনা টাউন, চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্র
উপস্থিত নেতৃবৃন্দ: বিজয় সিনহা, জ্যোতির্ময় সিং মাহাতো, দেবশ্রী চৌধুরী

যাত্রা ৭ (মেদিনীপুর)
জনসভা: স্বপ্ন পুরণ গেস্ট হাউস ময়দান, ময়না বিধানসভা কেন্দ্র
উপস্থিত নেতৃবৃন্দ: মোহন মাজি, অগ্নিমিত্রা পাল, সৌমেন্দু অধিকারী, ফাল্গুনি পাত্র

যাত্রা ৮ (পুরুলিয়া)
জনসভা: বরজোড়া ফুটবল মাঠ, বরজোড়া বিধানসভা কেন্দ্র
উপস্থিত নেতৃবৃন্দ: শুভেন্দু অধিকারী, ড. সুভাষ সরকার

যাত্রা ৯ (বর্ধমান)
জনসভা: ৫৪ ফুট ক্ষুদিরাম মাঠ, দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র
উপস্থিত নেতৃবৃন্দ: শমীক ভট্টাচার্য, সৌমিত্র খান, জগন্নাথ চট্টোপাধ্যায়, ভারতী ঘোষ

রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য আগেই জানিয়েছিলেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৯টি ‘পরিবর্তন যাত্রা’ শুরু হয়েছে। ৫০০০ কিলোমিটার পথ অতিক্রম করে সেই যাত্রাগুলি আগামী ১০ মার্চের মধ্যে কলকাতায় এসে পৌঁছবে। এর পর ১৪ মার্চ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ব্রিগেডে বিশাল সমাবেশের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। উল্লেখ্য, শেষবার ২০২১ সালের ৭ মার্চ বিধানসভা নির্বাচনের ঠিক আগে ব্রিগেডের জনসভা থেকে পরিবর্তনের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী। পাঁচ বছর পর ফের সেই একই প্রেক্ষাপটে ব্রিগেডে ফিরছেন তিনি।

রাজ্যজুড়ে গেরুয়া শিবিরের মেগা কর্মসূচি ‘পরিবর্তন যাত্রা’-র গ্র্যান্ড ফিনালে হতে চলেছে খাস কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Kolkata Brigade Parade Ground)। আগামী ১৪ মার্চ সেই মেগা সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। লক্ষ্য সেই একটাই- বিধানসভা ভোটের আগে ব্রিগেডের সেই চেনা ভিড় ফিরিয়ে এনে নীলবাড়ির লড়াইয়ের সুর বেঁধে দেওয়া।
 


```