Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১৪ মার্চ মোদীর ব্রিগেড, ‘পরিবর্তন যাত্রা’র শেষে ছাব্বিশের ভোটের সুর বাঁধবে বিজেপি

আগামী ১৪ মার্চ সেই মেগা সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। লক্ষ্য সেই একটাই— একুশের বিধানসভা ভোটের আগে ব্রিগেডের সেই চেনা ভিড় ফিরিয়ে এনে নীলবাড়ির লড়াইয়ের সুর বেঁধে দেওয়া।

১৪ মার্চ মোদীর ব্রিগেড, ‘পরিবর্তন যাত্রা’র শেষে ছাব্বিশের ভোটের সুর বাঁধবে বিজেপি

নরেন্দ্র মোদী

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 5 March 2026 18:07

দ্য ওয়াল ব্যুরো: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে (West Bengal Assembly Election 2026) পাখির চোখ করে এ বার কোমর বেঁধে ময়দানে নামছে বঙ্গ বিজেপি। রাজ্যজুড়ে গেরুয়া শিবিরের মেগা কর্মসূচি ‘পরিবর্তন যাত্রা’-র গ্র্যান্ড ফিনালে হতে চলেছে খাস কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Kolkata Brigade Parade Ground)। আগামী ১৪ মার্চ সেই মেগা সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। লক্ষ্য সেই একটাই— একুশের বিধানসভা ভোটের আগে ব্রিগেডের সেই চেনা ভিড় ফিরিয়ে এনে নীলবাড়ির লড়াইয়ের সুর বেঁধে দেওয়া।

৯ যাত্রা, লক্ষ্য সেই ব্রিগেড

রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৯টি ‘পরিবর্তন যাত্রা’ শুরু হয়েছে। ৫০০০ কিলোমিটার পথ অতিক্রম করে সেই যাত্রাগুলি আগামী ১০ মার্চের মধ্যে কলকাতায় এসে পৌঁছবে। এর পর ১৪ মার্চ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ব্রিগেডে বিশাল সমাবেশের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। উল্লেখ্য, শেষবার ২০২১ সালের ৭ মার্চ বিধানসভা নির্বাচনের ঠিক আগে ব্রিগেডের জনসভা থেকে পরিবর্তনের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী। পাঁচ বছর পর ফের সেই একই প্রেক্ষাপটে ব্রিগেডে ফিরছেন তিনি।

রাজ্যে ভিন রাজ্যের ‘হেভিওয়েট’রা

পরিবর্তন যাত্রার পালে হাওয়া দিতে রাজ্যে আসছেন ভিন রাজ্যের একঝাঁক প্রথম সারির বিজেপি নেতা। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি থেকে শুরু করে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা বা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর— পাঁচ জন সর্বভারতীয় নেতা রাজ্যের পাঁচটি ভিন্ন জায়গা থেকে এই যাত্রার নেতৃত্ব দেবেন। জনভিত্তি পোক্ত করতে এ বার ‘যোগদান মেলা’-র চেয়েও সরাসরি মানুষের কাছে পৌঁছনোর কৌশলেই বেশি জোর দিচ্ছে পদ্ম শিবির।

প্রার্থী বাছাইয়ে নতুন সমীকরণ

২০২৬-এর মহড়া হিসেবে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও এ বার যথেষ্ট সতর্ক বিজেপি নেতৃত্ব। চলতি মাসের মধ্যেই সম্ভাব্য প্রার্থীদের প্রাথমিক তালিকা দিল্লিতে পাঠানোর পরিকল্পনা রয়েছে। জেলার তরফে প্রতিটি আসনের জন্য ৩টি করে নাম প্রস্তাব করা হবে. রাজ্য নেতৃত্ব সেই নামগুলি যাচাই করে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠাবে। এরপর জেলা স্তরের রিপোর্ট এবং কেন্দ্রীয় বিজেপির নিজস্ব সমীক্ষা— এই দু’টি মিলিয়েই চূড়ান্ত হবে প্রার্থী তালিকা।

শনিবার সল্টলেকের দলীয় কার্যালয়ে এই নিয়ে দীর্ঘ আলোচনা করেন রাজ্য কোর কমিটির সদস্যরা। বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেবদের পাশাপাশি উপস্থিত ছিলেন শমীক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারীও। বিধানসভা ভোটের আগে এই ব্রিগেড সমাবেশই বঙ্গে বিজেপির ঝোড়ো প্রচারের ভিত্তিপ্রস্তর হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।


```