Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

সতর্ক হোন, নইলে বুখারির পরিণতি হবে, সাংবাদিকদের হুমকি বিধায়কের

দ্য ওয়াল ব্যুরো: সাংবাদিকরা সতর্ক থাকুন। আপনারা কি চান আপনাদের সুজাত বুখারির মতো পরিণতি হোক? এই বলে সাংবাদিকদের হুমকি দিলেন কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপির বিধায়ক লাল সিং। গত মার্চ মাসে এই লাল সিং কাঠুয়া কাণ্ডে ধৃতদের সমর্থনে মিছিল ক

সতর্ক হোন, নইলে বুখারির পরিণতি হবে, সাংবাদিকদের হুমকি বিধায়কের

শেষ আপডেট: 23 June 2018 12:22

দ্য ওয়াল ব্যুরো: সাংবাদিকরা সতর্ক থাকুন। আপনারা কি চান আপনাদের সুজাত বুখারির মতো পরিণতি হোক? এই বলে সাংবাদিকদের হুমকি দিলেন কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপির বিধায়ক লাল সিং। গত মার্চ মাসে এই লাল সিং কাঠুয়া কাণ্ডে ধৃতদের সমর্থনে মিছিল করে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছিলেন। ফলে তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয়। এরপর শনিবার বিকালে তিনি সাংবাদিকদের যে ভাষায় হুমকি দিয়েছেন, তারও ভিডিও কাশ্মীর উপত্যকায় ভাইরাল হয়ে গিয়েছে খুব দ্রুত। জম্মুতে সাংবাদিক বৈঠক করে লাল সিং বলেন, আমি সাংবাদিকদের বলতে চাই, তাঁরা যেন একটি লক্ষণরেখা মেনে চলেন।  তাঁদের ভাবতে হবে, কীভাবে বাঁচতে চান? তাঁরা কি সুজাত বুখারির মতো বাঁচতে চান ? ওই মন্তব্যের পরে ন্যাশনাল কনফারেন্সের কার্যনির্বাহী সভাপতি ওমর আবদুল্লা টুইট করেন, প্রিয় সাংবাদিকরা, কাশ্মীরে আপনাদের সহকর্মীদের এক বিজেপি বিধায়ক হুমকি দিয়েছেন। মনে হচ্ছে সুজাত বুখারির মৃত্যুর কথা বলে গুন্ডারা সাংবাদিকদের ভয় দেখাতে চাইছে। কংগ্রেসের সলমন আনিস সোজ টুইট করেছেন, আমি লাল সিংয়ের কথায় অবাক হইনি। যে যত খারাপ কথা বলতে পারে, বিজেপিতে সে তত বড় নেতা হয়।

```