Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কোচবিহারে আক্রান্ত বিজেপি বিধায়ক মালতী রাভা, পার্টি অফিসে আটকে রাখার অভিযোগ

দীর্ঘক্ষণ তাঁকে বিজেপির পার্টি অফিসে আটকে রাখে তৃণমূলের কর্মী সমর্থকরা। হেনস্থা করা হয় বলেও অভিযোগ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

কোচবিহারে আক্রান্ত  বিজেপি বিধায়ক মালতী রাভা, পার্টি অফিসে আটকে রাখার অভিযোগ

আক্রান্ত বিজেপি বিধায়ক মালতী রাভা।

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 13 October 2025 15:48

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: এবার কোচবিহারে আক্রান্ত হলেন বিজেপি বিধায়ক মালতী রাভা। অভিযোগ, দীর্ঘক্ষণ তাঁকে বিজেপির পার্টি অফিসে আটকে রাখারও অভিযোগ উঠেছে তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। তাঁকে হেনস্থা করা হয় বলেও অভিযোগ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

সোমবার তুফানগঞ্জে বিজেপির থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বিজেপি-তৃণমূল দ্বন্দ্বে ঘটনাস্থল  রণক্ষেত্রের চেহারা নেয়। বিজেপির এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তুফানগঞ্জের বিধায়ক মালতি রাভা রায়। অভিযোগ, কর্মসূচি চলাকালীন তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা। এসময় বিজেপির তিনজন কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের সমর্থকদের বিরুদ্ধে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী। ঘটনাস্থলে জমায়েত করা উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে পুলিশ। পুলিশ আধিকারিকরা জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে পুনরায় কোনও অশান্তি না হয়। তৃণমূল ও বিজেপি, উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে উসকানি দেওয়ার ও হামলার অভিযোগ তুলেছে।

গত সোমবার সকালে দুর্যোগকবলিত নাগরাকাটায় একাধিক এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। বামনডাঙায় ঢোকার আগে তুমুল বিক্ষোভের মুখে পড়েন তাঁরা। অভিযোগ, কয়েকশো মানুষ লাঠি, জুতো নিয়ে তাঁদের উপর চড়াও হয়। গাড়ি লক্ষ করে ছোড়া হয় পাথর। সেই পাথরের আঘাতে মুখে প্রচণ্ড আঘাত পান সাংসদ খগেন মুর্মু। গলগল করে রক্ত ঝরতে থাকে। জখম হন বিধায়ক শঙ্কর ঘোষও। সেই ঘটনার এক সপ্তাহের মাথায় এবার কর্মসূচিতে গিয়ে হেনস্থার মুখে বিজেপির আরেক বিধায়ক মালতি রাভা রায়। 


```