Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোচবিহারে বিজেপি নেতার ছেলের রহস্যমৃত্যু! রেললাইনের ধারে উদ্ধার দেহ, চারদিন পর দায়ের এফআইআর

গত ২৬ সেপ্টেম্বর প্রলয়ের মৃতদেহ উদ্ধার হয়। এরপর পুলিশে এফআইআর দায়ের করতে গেলে তাঁরা অভিযোগ নিতে চায়নি বলে দাবি বিজেপি নেতার। 

কোচবিহারে বিজেপি নেতার ছেলের রহস্যমৃত্যু! রেললাইনের ধারে উদ্ধার দেহ, চারদিন পর দায়ের এফআইআর

বিজেপি নেতার ছেলের রহস্যমৃত্যু

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 3 October 2025 15:00

দ্য ওয়াল ব্যুরো: কোচবিহারে বিজেপি নেতার ছেলের রহস্যমৃত্যু (Coochbehar BJP Leader son's death)। রেললাইনের ধার থেকে উদ্ধার দেহ। খুন, আত্মহত্যা নাকি  কোনও দুর্ঘটনা? উঠছে প্রশ্ন। যদিও স্থানীয় নেতার অভিযোগ, খুন করেই তাঁর ছেলেকে রেললাইনে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধেও এফআইআর না নেওয়ার অভিযোগ এনেছেন।

ঘটনাটি কোচবিহারের (Coochbehar) মাথাভাঙার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ঘোকসাডাঙা থানা এলাকার শিলডাঙার। নিহতের নাম প্রলয় বর্মন। স্থানীয় বিজেপি নেতা অধীর বর্মনের ছেলে। গত ২৬ সেপ্টেম্বর প্রলয়ের মৃতদেহ উদ্ধার হয়। এরপর পুলিশে এফআইআর দায়ের করতে গেলে তাঁরা অভিযোগ নিতে চায়নি বলে দাবি বিজেপি নেতার। অবশেষে চারদিন পর এফআইআর করা হয়।

বিজেপি (BJP) নেতা অধীর বর্মন জানিয়েছেন, নীলডাঙা এলাকার বিধান সঙ্ঘ ক্লাবের দুর্গাপুজোর প্যান্ডেলের সামনে চাঁদা নিয়ে স্থানীয় ক্লাবের সঙ্গে ঝামেলা হয়েছিল তাঁর ছেলের। অভিযোগ, সেখানেই তাঁকে মেরে দেহ লোপাটের জন্য রেললাইনে ফেলে দেওয়া হয়। স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধেই অভিযোগ এনেছেন তিনি। 

বিজেপি নেতা আরও জানান, গত ২৬ তারিখ রাতে তাঁর কাছে একটি ফোন আসে। বলা হয়, প্রলয় প্যান্ডেলের একটি অংশে বাইকে ধাক্কা মেরেছে। কিন্তু সেখানে গেলে দেখেন ছেলের বাইক আছে কিন্তু সে নেই। সেখানে কিছু লোক জানান, প্রলয় বাড়ি ফিরে গেছেন। এদিকে বাড়ি ফিরে আসলেও ছেলেকে দেখতে না পেয়ে এদিক ওদিক খোঁজাখুঁজি শুরু করেন। শেষে রেললাইনে তাঁর মৃতদেহ উদ্ধার করে।

তৃণমূল নেতা মাধব বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। ঘোকসাডাঙা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। 


```