Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নবমীর রাতে ঠাকুর দেখানোর নাম করে ডেকে নাবালিকাকে গণধর্ষণ! গ্রেফতার এক বন্ধু-সহ ৩

এলাকারই একটি কার্লভাটে ওই যুবকের দুই বন্ধু মদ্যপ অবস্থায় অপেক্ষা করেছিল। অভিযোগ, নাবালিকাকে বাড়ি থেকে বের করার পর তাকে ওইদিকেই নিয়ে যায় বন্ধুটি।

নবমীর রাতে ঠাকুর দেখানোর নাম করে ডেকে নাবালিকাকে গণধর্ষণ! গ্রেফতার এক বন্ধু-সহ ৩

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 3 October 2025 11:50

দ্য ওয়াল ব্যুরো: নবমীর রাতে ঠাকুর দেখাতে নিয়ে যাওয়ার নাম করে ডেকে এক নাবালিকাকে গণধর্ষণের (Minor girl allegedly physically assaulted) অভিযোগ উঠল তিনজনের বিরুদ্ধে। তাদের মধ্যে একজন নাবালিকার বন্ধু। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরের সাটুইয়ে। পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা সাটুই এলাকার পোড়াডাঙ্গা গ্রামের বাসিন্দা। নবমীর রাতে তাকে ঠাকুর দেখানোর নাম করে ডেকে নিয়ে যায় এক বন্ধু। সে পরিচিত হওয়ায় পরিবারের সদস্যরাও আপত্তি করেননি।

অন্যদিকে, এলাকারই একটি কার্লভাটে ওই যুবকের দুই বন্ধু মদ্যপ অবস্থায় অপেক্ষা করেছিল। অভিযোগ, নাবালিকাকে বাড়ি থেকে বের করার পর তাকে ওইদিকেই নিয়ে যায় বন্ধুটি।

সেখান থেকে তারা তিনজন নাবালিকাকে টেনে নিয়ে কাছের ইটভাটায় নিয়ে যায়। সেখানেই গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। অভিযুক্তরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যাওয়ার পর কোনওরকমে বাড়ি ফেরেন নির্যাতিতা।

পরিবারের কাছে গোটা বিষয়টি জানায় নির্যাতিতা। তারা সাটুই পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করে। তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম- মনোজ ঘোষ, সুব্রত ঘোষ, সুমন মণ্ডল। বৃহস্পতিবার তিনজনকে জেল হেফাজতের নির্দেশ দেয় বহরমপুর আদালত। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা।


```