দ্য ওয়াল ব্যুরো: কর্নাটকে কুপিয়ে খুন বিজেপি নেতা। তাঁর নাম ছিল মহম্মদ আনোয়ার। বয়স ৪৪। গতকাল রাতে চিকমাগালুরে গৌরী ক্যানাল অঞ্চলের ওপর দিয়ে তিনি যখন বাড়ি ফিরছেন, তখন দুষ্কৃতীরা তাঁকে কুপিয়ে খুন করে। বিজেপির দাবি, তিনি রাজনৈতিক কারণে খুন হয়েছেন। দলের সভাপতি অমিত শাহ টুইটারে লিখেছেন, কর্নাটকে আমাদের ওই তরুণ কার্যকর্তার মৃত্যুতে গভীর শোক পেয়েছি।