Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

'বোঝালেও আমাদের কেন্দ্রের নেতারা বোঝেন না', কোন কায়দার মমতাকে সরাতে চান অর্জুন?

স্পষ্ট করে অর্জুন বোঝাতে চাইছেন, 'বারে বারে বুঝিয়েও আমাদের কেন্দ্রের নেতাদের বোঝানো যাচ্ছে না।' যেভাবে বিজেপি বাংলায় নিজের ঘুঁটি সাজাতে চাইছে সেভাবে ক্ষমতা দখল সম্ভব নয় বলেই ধারণা তাঁর।

'বোঝালেও আমাদের কেন্দ্রের নেতারা বোঝেন না', কোন কায়দার মমতাকে সরাতে চান অর্জুন?

মমতা বন্দ্যোপাধ্যায় ও অর্জুন সিং

শেষ আপডেট: 24 November 2024 19:07

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের তুলনায় উপ নির্বাচনে বিজেপির ভোট এক ধাক্কায় অনেকটাই কমে গেছে। এমনকি গত সাত-আট বছর ধরে বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত উত্তরবঙ্গেও রক্তক্ষরণের ছবিটা স্পষ্ট।

স্বাভাবিক ভাবে ৬টি আসনে উপ নির্বাচনের ফল ঘোষণার পর অনেকেরই কৌতূহল তৈরি হয়েছে বিজেপির ভবিষ্যৎ নিয়ে। চিন্তার ভাঁজ বিজেপি নেতাদের কপালেও।

বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং ব্যাপারটাকে অন্য ভাবে দেখছেন। তাঁর মতে মমতাকে সরাতে গেলে তাঁরই কায়দায় সরাতে হবে।

স্পষ্ট করে অর্জুন বোঝাতে চাইছেন, 'বারে বারে বুঝিয়েও আমাদের কেন্দ্রের নেতাদের বোঝানো যাচ্ছে না।' যেভাবে বিজেপি বাংলায় নিজের ঘুঁটি সাজাতে চাইছে সেভাবে ক্ষমতা দখল সম্ভব নয় বলেই ধারণা তাঁর।

 

অর্জুন অবশ্য মনে করেন জঙ্গী আন্দোলন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে। বামেদের সরাতে যেভাবে তিনি মাটি কামড়ে আন্দোলন সংগঠিত করেছিলেন, সেই একই পদ্ধতি অবলম্বন করতে হবে।

তাঁর কথায়, 'আমরা যারা লড়াই করে সিপিএমকে সরিয়ে ছিলাম তাঁদের বাধা দেওয়া হচ্ছে। কাজে লাগানো হচ্ছে না। যাঁরাই তৃণমূল বিরোধী সবাইকে সঙ্গে নিতে হবে।' সিপিএমের ভিতরেও লোকও নেওয়ার কথা শোনা যায় তাঁর মুখে।

 


```