Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

দেশের সবচেয়ে ধনী প্রমোটার বিজেপির এমএলএ

দ্য ওয়াল ব্যুরো : তিন দশক আগে মুম্বইয়ে রিয়েল এস্টেটের ব্যবসা শুরু করেছিলেন মঙ্গলপ্রভাত লোধা। ৬২ বছর বয়সী লোধা এখন দেশের সবচেয়ে ধনী রিয়েল এস্টেট ব্যবসায়ী। গ্রোহে হুরুন ইন্ডিয়া রিয়েল এস্টেট রিচ লিস্ট অনুযায়ী তাঁর সম্পত্তির পরিমাণ ২৭ হাজার ১৫০

দেশের সবচেয়ে ধনী প্রমোটার বিজেপির এমএলএ

শেষ আপডেট: 22 November 2018 10:45

দ্য ওয়াল ব্যুরো : তিন দশক আগে মুম্বইয়ে রিয়েল এস্টেটের ব্যবসা শুরু করেছিলেন মঙ্গলপ্রভাত লোধা। ৬২ বছর বয়সী লোধা এখন দেশের সবচেয়ে ধনী রিয়েল এস্টেট ব্যবসায়ী। গ্রোহে হুরুন ইন্ডিয়া রিয়েল এস্টেট রিচ লিস্ট অনুযায়ী তাঁর সম্পত্তির পরিমাণ ২৭ হাজার ১৫০ কোটি টাকা। গত বছর লোধার সম্পত্তির পরিমাণ ছিল ১৮ হাজার ৬১০ কোটি টাকা। তিনি মালাবার হিল কেন্দ্র থেকে বিজেপির বিধায়ক নির্বাচিত হয়েছেন। এমব্যাসি গ্রুপের জিতেন্দ্র ভিওয়ানি দেশের দ্বিতীয় ধনীতম প্রমোটার। তাঁর সম্পত্তির পরিমাণ ২৩ হাজার ১৬০ কোটি টাকা। জমি, বাড়ির ব্যবসায় যুক্ত সবচেয়ে ধনী ১০০ জনের সম্পত্তি এক বছরে বেড়েছে ২৭ শতাংশ। রিয়েল এস্টেট ব্যবসায় মন্দার সুযোগে বড় ব্যবসায়ীরা অনেক ছোট রিয়েল এস্টেট কোম্পানিকে কিনে নিয়েছেন। ওই ব্যবসায় মন্দা চলছে কয়েক বছর ধরে। তাতে ছোটখাট প্রমোটাররা ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিকই, কিন্তু বড় রিয়েল এস্টেট ব্যবসায়ীরা ক্ষতি সহ্য করে ঘুরে দাঁড়িয়েছেন।

```