বৃহস্পতিবার সকালে তৃণমূলের ভোট কুশলী সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে তল্লাশি চালিয়েছে ইডি।
.jpeg.webp)
গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 8 January 2026 17:14
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সকালে তৃণমূলের ভোট কুশলী সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে তল্লাশি চালিয়েছে ইডি (ED's raid on I PAC)। যাকে ভোটের মুখে বিজেপির প্রতিহিংসা বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, রাজনৈতিকভাবে তৃণমূলকে মোকাবিলা করতে না পেরে এজেন্সিকে কাজে লাগাচ্ছে বিজেপি।
এবার এ নিয়ে মমতার পাশে দাঁড়িয়ে বিজেপিকে তোপ দাগলেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav)। এদিন আইপ্যাকে ইডির হানা প্রসঙ্গে সোশ্যাল মাধ্যমে অখিলেশের দাবি, “বাংলায় বিজেপি যে হারতে চলেছে, তার প্রথম প্রমাণ ইতিমধ্যেই সামনে এসে গিয়েছে (BJP is losing in Bengal)।”
অখিলেশের বক্তব্য, ভোটের আগে কেন্দ্রীয় সংস্থার তৎপরতা বাড়লেই বোঝা যায় বিজেপি আতঙ্কিত। তাঁর অভিযোগ, রাজনৈতিক লড়াইয়ে পেরে না উঠে বিরোধীদের চাপে রাখতে তদন্তকে হাতিয়ার করছে শাসকদল। অখিলেশের কথায়, “যেখানে মানুষের সমর্থন থাকে, সেখানে এমন কৌশলের দরকার পড়ে না"।
भाजपा बुरी तरह बंगाल हार रही है।
पहला प्रमाण! pic.twitter.com/Ll7NIgtCVZ— Akhilesh Yadav (@yadavakhilesh) January 8, 2026
এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির দিকেও ইঙ্গিত করেছেন তিনি। বিরোধীদের কণ্ঠরোধ করতে চাপ বাড়ানো হলেও, তা উল্টো ফল দিচ্ছে বলেই দাবি অখিলেশের। তাঁর কথায়, “বাংলার মানুষ সব দেখছেন। তাই বিজেপির পরাজয় অনিবার্য।”
প্রসঙ্গত, দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টা পর বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটে নাগাদ সল্টলেকের সেক্টর ফাইভে আইপ্যাকের অফিস (I PAC) থেকে বেরোনোর সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ( Chief Minister Mamata Banerjee) বলেন, হামলার জবাব দেবে বাংলার মানুষ।
মুখ্যমন্ত্রী বলেন, "আমি মনে করি এটা একটা ক্রাইম। মার্ডার অফ ডেমোক্রেসি। আমাদের সব নির্বাচনী কাগজ চুরি করা হয়েছে।" এরপরই সরাসরি প্রধানমন্ত্রীর উদ্দেশে হুঁশিয়ারির সুরে বলেন, "আমি সৌজন্যতা দেখাব। কিন্তু এটা আমার দুর্বলতা ভাবলে ভুল করবেন। আমার সব আপনি লুট করবেন আর আমি কি চুপ করে বসে থাকব?"