Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

নেতাজি জয়ন্তীতে জয় শ্রীরাম, ভিক্টোরিয়ার ঘটনায় বিজেপিতেই কি মতান্তর!

দ্য ওয়াল ব্যুরো: নেতাজি জয়ন্তীর সন্ধেবেলা আলোচনা যেমন জয় শ্রীরামের দিকে মোড় নেবে কে জানত! কিন্তু তাই হল। এ নিয়ে যখন রাজনৈতিক বিতর্ক যখন তুঙ্গে তখন দেখা গেল বিজেপির মধ্যেই এ নিয়ে মতান্তরের মেঘ জমছে। কেন্দ্রীয় বিজেপির তরফে বাংলার পর্যবেক্ষ

নেতাজি জয়ন্তীতে জয় শ্রীরাম, ভিক্টোরিয়ার ঘটনায় বিজেপিতেই কি মতান্তর!

শেষ আপডেট: 23 January 2021 19:09

দ্য ওয়াল ব্যুরো: নেতাজি জয়ন্তীর সন্ধেবেলা আলোচনা যেমন জয় শ্রীরামের দিকে মোড় নেবে কে জানত! কিন্তু তাই হল। এ নিয়ে যখন রাজনৈতিক বিতর্ক যখন তুঙ্গে তখন দেখা গেল বিজেপির মধ্যেই এ নিয়ে মতান্তরের মেঘ জমছে। কেন্দ্রীয় বিজেপির তরফে বাংলার পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় টুইট করে লিখেছেন "জয় শ্রীরাম স্লোগানে স্বাগত জানোনাকে মমতাজি অপমান ভাবছেন! এ কেমন রাজনীতি।" অনেক বিজেপি নেতাই এই স্লোগানকে খোলাখুলি সমর্থন জানিয়েছেন। তথাগত রায়, জয়প্রকাশ মজুমদাররা বিদ্রুপাত্মক টুইট করেছেন মমতার বিরুদ্ধে। রিমঝিম মিত্রর মতো বিজেপিতে যোগ দেওয়া অভিনেত্রীরা স্পষ্টই বলছেন, দিদি আতঙ্কিত হয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন। তবে গেরুয়া শিবিরের মধ্যে অন্য মতও যে রয়েছে তাও দেখা যাচ্ছে। দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য সংবাদমাধ্যমে বলেছেন, "গোটা ঘটনাটাই দুর্ভাগ্যজনক। নেতাজি জয়ন্তীর অনুষ্ঠানে জয় শ্রীরাম স্লোগান দেওয়া ঠিক হয়নি। এমন দিনে এই ধরনের ঘটনা একেবারেই অনভিপ্রেত।" অনেকের মতে, বিজেপির মধ্যে হয়তো কেউ কেউ আশঙ্কা করছেন, এই ঘটনাকে কেন্দ্র করে ফের তৃণমূল বাঙালি অস্মিতা উস্কে দেওয়ার সুযোগ পেয়ে গেল। এমনিতে বিজেপিতে থেকেও শমীক ভট্টাচার্যরা উদারপন্থী। আরও ভাল করে বোঝাতে গেলে বলতে হয়, বাজপেয়ী পন্থী। বাজপেয়ীর কিছু বক্তৃতা গড় গড় করে মুখস্থ বলতে পারেন শমীক। তা ছাড়া তৃণমূল বা কংগ্রেস থেকে যাঁরা বিজেপিতে এসেছেন, তাঁরা উদার পরিবেশে অভ্যস্ত। অর্থাৎ মানসিক ভাবে কট্টরপন্থী নন। অনেকের মতে, মুকুল রায়কে সেই পংক্তিতে রাখা যেতে পারে। কিন্তু দলে এঁদের সংখ্যা হাতেগোনা। বরং সঙ্ঘ পরিবার থেকে উঠে আসা সংখ্যাগরিষ্ঠতা নেতাই এই স্লোগানের মধ্যে অন্যায় দেখছেন না। বরং তাঁরা মনে করছেন, এতে মেরুকরণ তীব্র হবে। যাঁরা ওই স্লোগান দিয়েছেন তাঁরা ইতিমধ্যেই যুক্তি দিতে শুরু করেছেন। তাঁদের একটাই বক্তব্য, মুখ্যমন্ত্রী কী ভাবে ঠিক করলেন জয় শ্রীরাম রাজনৈতিক স্লোগান? ভগবান পুরুষোত্তম শ্রী রামচন্দ্র কি বিজেপির নেতা ছিলেন? তাঁরা আরও বলছেন, এটা কি বাংলাদেশ না পাকিস্তান যে জয় শ্রীরাম বলা যাবে না? এদিন মুখ্যমন্ত্রীকে বক্তৃতা করার জন্য আহ্বান জানানোর পরই জয় শ্রীরাম স্লোগানে কেঁপে ওঠে ভিক্টোরিয়া। মুখ্যমন্ত্রী মাইকে বলেন, “এটা কোনও রাজনৈতিক দলের প্রোগ্রাম নয়। সরকারি অনুষ্ঠানের একটা ওজন থাকা উচিত। কেন্দ্রীয় সরকার কলকাতায় অনুষ্ঠান করছে। তাঁরা নেমন্তন্ন করে বেইজ্জত করলেন। আমি আর কিছু বলব না। জয় হিন্দ, জয় বাংলা।” এরপর পোডিয়াম থেকে নেমে মঞ্চের চেয়ারে বসে পড়েন মুখ্যমন্ত্রী। পরে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, “এঁরা বাংলার সংস্কৃতি বাংলার আবেগ বোঝে না। এঁরা বাংলাকে অপমান করছে। মুখ্যমন্ত্রী তাঁদের মুখে চপেটাঘাত করেছেন। তাঁর এই কাজে আমাদের সবার পূর্ণ সমর্থন রয়েছে।”

```