Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বুথে বুথে নিরাপত্তা নিয়ে হাইকোর্টে বিজেপি, কমিশনের ভরসা নিয়েই প্রশ্ন তুলল বেঞ্চ

বিজেপির বক্তব্য, অতীতে একাধিক ভোটে হিংসা ও অনিয়মের অভিযোগ উঠেছে। তাই আগাম সতর্কতা হিসেবেই এই মামলা। 

বুথে বুথে নিরাপত্তা নিয়ে হাইকোর্টে বিজেপি, কমিশনের ভরসা নিয়েই প্রশ্ন তুলল বেঞ্চ

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 13 January 2026 13:15

দ্য ওয়াল ব্যুরো: এসআইআর আবহে এবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ (Calcutta High Court) মামলা দায়ের করলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। অভিযোগের কেন্দ্রে, রাজ্যের ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্রে আদৌ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত হচ্ছে কি না, তা নিয়ে গুরুতর সংশয়।

সেই কারণে জাতীয় নির্বাচন কমিশনকে (Election Commission) নতুন করে সমীক্ষা করানোর আর্জি জানিয়েছে বিজেপি। মামলার শুনানিতে শমীকের আইনজীবী জানান, যে সংস্থা এতদিন বুথভিত্তিক নিরাপত্তা (booth-to-booth security) পরিস্থিতি খতিয়ে দেখছিল, তারা কাজ ছেড়ে চলে গিয়েছে। ফলে অবিলম্বে নতুন এজেন্সি নিয়োগ করে সার্বিক সমীক্ষা করা প্রয়োজন।

বৃহস্পতিবার শুনানির শুরুতেই আদালতের প্রশ্নে নতুন মাত্রা যোগ হয়। বিচারপতিরা জানতে চান, রাজ্যের সব বুথে ১০০ শতাংশ নিরাপত্তা চাইলে কি আদতে জাতীয় নির্বাচন কমিশনের উপর আস্থা নেই বিজেপির? আদালতের এই প্রশ্নেই স্পষ্ট হয়ে ওঠে, মামলার মূলে রয়েছে কমিশনের ভূমিকা নিয়েই পরোক্ষ সন্দেহ।

এর জবাবে শমীকের আইনজীবী বলেন, “কমিশনের উপর আমাদের ভরসা রয়েছে বলেই তো এই আবেদন। নিরাপত্তা সুনিশ্চিত করতেই আমরা আদালতের দ্বারস্থ হয়েছি।” 

তাঁর আরও অভিযোগ, রাজ্যের একাধিক ব্লক লেভেল অফিসার (BLO) বিজেপির কর্মী ও সমর্থকদের ফোন করে চাপ দিচ্ছেন ভুয়ো নথি জমা দেওয়ার জন্য। এতে ভোটার তালিকার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠছে বলে দাবি করা হয়।

বিজেপির বক্তব্য, অতীতে একাধিক ভোটে হিংসা ও অনিয়মের অভিযোগ উঠেছে। তাই আগাম সতর্কতা হিসেবেই এই মামলা। রাজ্যের সংবেদনশীল বুথগুলিতে বাড়তি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সিসিটিভি নজরদারি ও নিরপেক্ষ সমীক্ষার মাধ্যমে প্রকৃত পরিস্থিতি জানতে চায় তারা।

যদিও আদালত এখনও কোনও চূড়ান্ত নির্দেশ দেয়নি। শুনানি শেষে বেঞ্চ জানায়, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জাতীয় নির্বাচন কমিশনের মতামত শোনা জরুরি। ফলে কমিশনকে নোটিস পাঠিয়ে তাদের বক্তব্য জানতে চাওয়া হতে পারে।

সব মিলিয়ে, ভোটের আগে নিরাপত্তা ও ভোটার তালিকা, এই দুই ইস্যুকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়াল শমীকের এই মামলা। এখন দেখার, হাইকোর্ট শেষ পর্যন্ত কোন পথে হাঁটে।


```