Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ধর্নার অনুমতি না মেলায় হাইকোর্টে শঙ্কর ঘোষ! নবান্ন অভিযান ঘিরে টানাপড়েন

আগামী ১৬ জানুয়ারি নবান্ন অভিযানের কর্মসূচি ঘোষণা করেছে বিজেপি।

ধর্নার অনুমতি না মেলায় হাইকোর্টে শঙ্কর ঘোষ! নবান্ন অভিযান ঘিরে টানাপড়েন

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 13 January 2026 12:20

দ্য ওয়াল ব্যুরো: নবান্নের সামনে (Nabanna Campaign) ধর্নার অনুমতি না-মেলায় হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন বিজেপি নেতা শঙ্কর ঘোষ (Shankar Ghosh)। বুধবার কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের আর্জি জানান তিনি। সেই আবেদন গ্রহণ করে বিচারপতি শম্পা দত্ত পাল আগামী ১৪ জানুয়ারি মামলার শুনানির দিন ধার্য করেছেন। ফলে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনার পারদ চড়ল।

আদালতে শঙ্কর ঘোষের আইনজীবী জানান, আগামী ১৬ জানুয়ারি নবান্ন অভিযানের কর্মসূচি ঘোষণা করেছে বিজেপি। সেই কর্মসূচির অংশ হিসেবেই নবান্নের সামনে ধর্নায় বসার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ দলের শীর্ষ নেতৃত্বের। কিন্তু প্রশাসন সেই ধর্নার অনুমতি দিতে অস্বীকার করেছে। পুলিশের এই সিদ্ধান্তকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিযোগ করেন শঙ্করের আইনজীবী।

তাঁর বক্তব্য, রাজ্যে বিরোধী দলগুলির যে কোনও কর্মসূচিতেই ধারাবাহিক ভাবে পুলিশি বাধা দিচ্ছে। কোথাও অনুমতি না দেওয়া, কোথাও আবার শেষ মুহূর্তে শর্ত চাপিয়ে কর্মসূচি ভেস্তে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। “গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গেলেই বিরোধীদের আদালতের দ্বারস্থ হতে হচ্ছে,” আদালতে এই অভিযোগই তুলে ধরা হয়।

শঙ্কর ঘোষের দাবি, নবান্নের সামনে ধর্না শান্তিপূর্ণ ও আইন মেনেই করার পরিকল্পনা রয়েছে। কোনও অশান্তি বা যানজট সৃষ্টি করার উদ্দেশ্য নেই। তবু আগাম অনুমতি না দিয়ে প্রশাসন রাজনৈতিক বৈষম্য করছে বলে অভিযোগ। বিরোধী দলনেতার উপস্থিতি থাকায় প্রশাসন আরও বেশি সতর্কতার নামে কর্মসূচি আটকে দিচ্ছে বলেও ইঙ্গিত দেন তিনি।

বিচারপতি শম্পা দত্ত পাল মামলার শুনানির দিন স্থির করায় আপাতত স্বস্তিতে বিজেপি শিবির। ১৪ জানুয়ারির শুনানিতে কী নির্দেশ দেয় আদালত, তার দিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল। এখন দেখার, ১৬ জানুয়ারি রাজ্য প্রশাসনের সদর দরজার সামনে বিরোধী শিবির ধর্নায় বসতে পারবে কি না।


```