Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

হিঙ্গলগঞ্জে দলের বিএলএ ২-কে মারধর! বিজেপি বলছে, এইভাবে SIR আটকাতে চাইছে তৃণমূল

বিষয়টি নিয়ে গর্জে উঠেছে বিজেপি। দলের স্থানীয় নেতৃত্ব বলছে, এইভাবে তৃণমূল প্রশাসনিক প্রক্রিয়া আটকাতে চাইছে। দুষ্কৃতীদের দিয়ে সরকারি কাজ বাধা দেওয়াচ্ছে, মারধর করে ভয় দেখানোর চেষ্টা করছে। 

হিঙ্গলগঞ্জে দলের বিএলএ ২-কে মারধর! বিজেপি বলছে, এইভাবে SIR আটকাতে চাইছে তৃণমূল

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 5 November 2025 12:55

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার থেকে রাজ্যে (West Bengal) শুরু হয়েছে এসআইআর (SIR) প্রক্রিয়া। বিএলও (BLO)-রা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন। আর সেই কাজের মাঝেই মারধরের অভিযোগ উঠল বিজেপির বিএলএ-২ (BLA) কর্মীর উপর। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে (Hingalgunj) ঘটেছে এই ঘটনা।

হিঙ্গলগঞ্জ বিধানসভার কালিতলা পঞ্চায়েতের শামশেরনগর এলাকার ২৫৩ নম্বর বুথের এই ঘটনায় এখন শোরগোল। অভিযোগ, বিএলও (BLO) সৌমিত্র মণ্ডলের সঙ্গে ফর্ম বিলির কাজে বেরিয়েছিলেন বিজেপির বিএলএ-২ (BLA) রঞ্জিত মল্লিক। কাজ সেরে ফেরার সময়ই আচমকা কিছু দুষ্কৃতী রাস্তায় ঘিরে ধরে রঞ্জিতকে বেধড়ক মারধর করে বলে দাবি।

রঞ্জিত মল্লিক জানিয়েছেন, কালিতলা পঞ্চায়েতের প্রধান শ্যামল মণ্ডলের নেতৃত্বেই তৃণমূলের কর্মীরা তাঁর উপর হামলা চালিয়েছে। তাঁর কথায়, “বিকেল চারটের দিকে ফর্ম বিলির জন্য বিএলও (BLO) ডাকেন। দু’টি বাড়ি সারার পর ফেরার সময় রাস্তার ধারে আমাকে আটকানো হয়। বুকে, পেটে লাথি-ঘুষি মারা হয়।” পরে স্থানীয়রা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন বলে খবর।

বিষয়টি নিয়ে গর্জে উঠেছে বিজেপি। দলের স্থানীয় নেতৃত্ব বলছে, এইভাবে তৃণমূল প্রশাসনিক প্রক্রিয়া আটকাতে চাইছে। দুষ্কৃতীদের দিয়ে সরকারি কাজ বাধা দেওয়াচ্ছে, মারধর করে ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু তৃণমূল যা চাইছে তা হবে না।

যাঁকে নিয়ে অভিযোগ, সেই কালিতলা পঞ্চায়েত প্রধান শ্যামল মণ্ডল এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি। তবে হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল জানান, তিনি ঘটনার বিষয়ে এখনও কোনও খবর পাননি।

প্রসঙ্গত, কমিশনের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত ১৮ লক্ষেরও বেশি ভোটারকে এনুমারেশন ফর্ম (Enumaretion Form) সরবরাহ করা হয়েছে। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত এই কাজ জারি থাকবে।

একটা বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে, ঘরে ঘরে সমীক্ষার সময় বিএলও (BLO) বা বিএলএ (BLA) কারও কাছ থেকে কোনও নথি সংগ্রহ করবেন না। বিএলও শুধুমাত্র প্রত্যেক ভোটারকে এনুমারেশন ফর্মের দুটি কপি দেবেন। ভোটার ফর্ম পূরণ করে একটি কপি বিএলও-র কাছে জমা দেবেন, অন্য কপিটি বিএলও স্বাক্ষর করে ভোটারকে ফিরিয়ে দেবেন।


```