Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতা বন্দরে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিজেপির বাজি রাকেশ সিং, বেরোল ষষ্ঠ প্রার্থী তালিকা

রাকেশ সিংকে প্রার্থী করা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা ছিলই। একসময় জেলবন্দি থাকা এই নেতার ওপর দল যে আস্থা রাখবে, তার আঁচ পাওয়া যাচ্ছিল। বুধবার প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর থেকেই সেই জল্পনায় সিলমোহর পড়ল। নাম ঘোষণা হতে না হতেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন রাকেশ।

কলকাতা বন্দরে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিজেপির বাজি রাকেশ সিং, বেরোল ষষ্ঠ প্রার্থী তালিকা

রাকেশ সিং

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 8 April 2026 11:49

দ্য ওয়াল ব্যুরো: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) জন্য ষষ্ঠ দফার প্রার্থী তালিকা ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি (BJP Candidate List 2026)। আর এই তালিকায় উঠে এল কলকাতা বন্দর (Kolkata Port Candidate) বিধানসভা কেন্দ্রের নাম। প্রত্যাশামতোই ওই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা তথা বিদায়ী মন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে রাকেশ সিংকে (Rakesh Singh) প্রার্থী করেছে পদ্মশিবির। দীর্ঘ আইনি টানাপড়েন আর কারাবাসের পর জামিন পেয়েই সরাসরি নির্বাচনী ময়দানে অবতীর্ণ হলেন এই দাপুটে বিজেপি নেতা।

রাকেশ সিংকে প্রার্থী করা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা ছিলই। একসময় জেলবন্দি থাকা এই নেতার ওপর দল যে আস্থা রাখবে, তার আঁচ পাওয়া যাচ্ছিল। বুধবার প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর থেকেই সেই জল্পনায় সিলমোহর পড়ল। নাম ঘোষণা হতে না হতেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন রাকেশ। বুধবার সকাল থেকেই বন্দরের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে গৃহসংযোগ কর্মসূচি শুরু করেছেন তিনি।

গত বছর বিহারে রাহুল গান্ধীর মিছিল থেকে বিজেপিকে নিয়ে কিছু আপত্তিকর মন্তব্য করার প্রতিবাদে কলকাতায় কংগ্রেস দফতরে হামলার অভিযোগ ওঠে। মৌলালিতে কংগ্রেস দফতরে ভাঙচুর এবং রাহুল গান্ধীর পোস্টারে কালি লেপে দেওয়ার ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে রাকেশের নাম। ঘটনার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইন-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে পুলিশ।

শেষ পর্যন্ত গত বছর সেপ্টেম্বর মাসে ট্যাংরা এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে। সেই সময় গ্রেফতার করা হয়েছিল তাঁর অনুগামী ও বিজেপি নেতা শিবম সিংকেও। শিবম জামিন পেলেও রাকেশকে দীর্ঘ সময় গারদের ওপারেই কাটাতে হয়েছে। তবে মাত্র কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্ট থেকে জামিন পান তিনি। আর মুক্তি পাওয়ার কয়েক দিনের মধ্যেই তাঁকে খোদ রাজ্যের প্রভাবশালী মন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে প্রার্থী করে লড়াইয়ের সুর বেঁধে দিল গেরুয়া শিবির।

বন্দর এলাকায় রাজনৈতিক উত্তাপ এখন চরমে। একদিকে ফিরহাদ হাকিমের মতো দীর্ঘদিনের পোড় খাওয়া নেতা, অন্যদিকে রাকেশ সিংয়ের মতো লড়াকু ভাবমূর্তির পরিচিত মুখ। প্রার্থী হওয়ার পরই স্থানীয়দের সঙ্গে কথা বলা থেকে শুরু করে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ - কোনও খামতি রাখছেন না তিনি। রাজনৈতিক মহলের মতে, কারাবাস আর আইনি লড়াই শেষে রাকেশকে প্রার্থী করে বিজেপি আসলে এই কেন্দ্রে মেরুকরণ ও আগ্রাসী রাজনীতির বার্তা দিতে চাইছে। এখন দেখার, এই হাই-ভোল্টেজ লড়াইয়ে শেষ হাসি কে হাসেন।


```