Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

ভোটের মুখে কঙ্গনার কালীঘাট দর্শন! বাঙালি সাজে পুজো দিয়ে কী চাইলেন বিজেপি সাংসদ?

নির্বাচনের আগে কলকাতায় এসে কালীঘাট মন্দিরে পুজো দিলেন কঙ্গনা। কী প্রার্থনা করলেন অভিনেত্রী?

ভোটের মুখে কঙ্গনার কালীঘাট দর্শন! বাঙালি সাজে পুজো দিয়ে কী চাইলেন বিজেপি সাংসদ?

কালীঘাট মন্দিরে পুজো দিলেন কঙ্গনা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 7 April 2026 21:06

দ্য ওয়াল ব্যুরো: নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। চারদিকে জোরকদমে চলছে প্রচার। এই সময়েই কলকাতায় এলেন অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। শহরে পা রেখেই তিনি কালীঘাট মন্দিরে পুজো দেন।

কঙ্গনাকে শহরে দেখে স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে—তিনি বাংলায় কোন হেভিওয়েট প্রার্থীর হয়ে প্রচার করবেন? বিজেপির প্রকাশিত তারকা প্রচারকদের তালিকায় হেমা মালিনী-র মতো একাধিক সেলেবের নাম রয়েছে। তাই অনেকেই মনে করছেন, সেই কারণেই তাঁর এই সফর।

এদিন কঙ্গনা একেবারে সাবেকি বাঙালি সাজে মন্দিরে যান। তাঁর পরনে ছিল কমলা রঙের চওড়া পাড় দেওয়া গোলাপি শাড়ি, সঙ্গে গয়না। কালীঘাটের পাশাপাশি তিনি নকুলেশ্বর ভৈরব মন্দিরেও পুজো দেন।

পুজো শেষে কঙ্গনা জানান, তিনি কালীমায়ের ভক্ত। তাঁর কথায়, “কালীমায়ের ডাক পেয়েই আজ এখানে এসেছি। বাংলার মেয়েদের জন্য প্রার্থনা করেছি, যাতে মা কালী তাঁদের রক্ষা করেন এবং সবাই ন্যায়বিচার পান। পাশাপাশি আসন্ন নির্বাচনে বিজেপি ভালো ফল করুক, সেই কামনাও করেছি।”

তবে তিনি কোথায় এবং কার হয়ে প্রচার করবেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি।

উল্লেখ্য, রবিবার বিজেপি তাদের ‘তারকা প্রচারক’-এর তালিকা প্রকাশ করেছে। সেখানে মোট ৪০ জন নেতানেত্রীর নাম রয়েছে। তালিকায় নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, অমিত শাহ-এর পাশাপাশি মিঠুন চক্রবর্তী, লিয়েন্ডার পেজ, স্মৃতি ইরানি, হেমা মালিনী ও কঙ্গনা রনৌতের নামও রয়েছে।


```