Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?'হিম্মত থাকলে সামনে আসুন, বার্নল নয় আপনাদের আইসক্রিম দেব', কমিশন ও বিরোধীদের তুলোধনা মমতার!ট্রেকিংয়ে গিয়ে নির্মম পরিণতি! সেনা রেঞ্জের কাছে পড়ে থাকা বোমায় পা পড়তেই বিস্ফোরণ, মৃত্যু যুবকেরশরীরে সূচ ফোটানোর দাগ, নিজের রক্ত দিয়ে নেশা! প্রাণঘাতী এই 'অ্যাডিকশন' তরুণ সমাজের নতুন ট্রেন্ড‘চুপ থাকা মানে প্রশ্রয়’, কাদের নাম প্রকাশের হুমকি দিলেন অপরাজিতা?মিছিলে না যাওয়ায় নন্দীগ্রামে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, শুভেন্দুকে শো-কজের দাবিIPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’

যোগীর সভা শেষ হতেই রণক্ষেত্র সোনামুখী! বিজেপি কর্মীদের বাসে ব্যাপক ইটবৃষ্টি, রক্তাক্ত একাধিক

ইটের ঘায়ে জানলার কাচ ভেঙে একাধিক কর্মী রক্তাক্ত হন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাস থেকে নেমে রাস্তা অবরোধ করেন ক্ষুব্ধ বিজেপি কর্মীরা।

যোগীর সভা শেষ হতেই রণক্ষেত্র সোনামুখী! বিজেপি কর্মীদের বাসে ব্যাপক ইটবৃষ্টি, রক্তাক্ত একাধিক

ঝামেলার সময়ের ছবি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 12 April 2026 20:29

দ্য ওয়াল ব্যুরো: বাঁকুড়ার পাত্রসায়েরে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath West Bengal) হাই-ভোল্টেজ সভা শেষ (West Bengal Assembly Election 2026) হওয়ার কিছু পরেই অশান্তি ছড়াল সোনামুখীতে (Sonamukhi)। অভিযোগ, বিজেপি (BJP) কর্মীদের নিয়ে ফেরার পথে একটি ‘রিজার্ভ’ করা বাসে বিনা প্ররোচনায় ইটবৃষ্টি শুরু করে একদল দুষ্কৃতী। গেরুয়া শিবিরের দাবি, হামলাকারীরা তৃণমূল আশ্রিত। এই ঘটনায় বেশ কয়েক জন বিজেপি কর্মী জখম হওয়ায় উত্তজনা ছড়িয়ে পড়ে এলাকায়। প্রতিবাদে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান পদ্ম-শিবিরের কর্মী-সমর্থকেরা।

রবিবার পাত্রসায়েরের গরু হাটতলা মাঠে বিজেপি প্রার্থীদের সমর্থনে সভা করেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। সোনামুখী ও ইন্দাস থেকে প্রচুর কর্মী-সমর্থক সেই সভায় যোগ দিতে গিয়েছিলেন। সভার শেষে সোনামুখীর দিকে ফেরার সময় ধানসিমলা এলাকায় একটি বাসে অতর্কিতে ইট-পাটকেল ছোড়া হয় বলে অভিযোগ। ইটের ঘায়ে জানলার কাচ ভেঙে একাধিক কর্মী রক্তাক্ত হন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাস থেকে নেমে রাস্তা অবরোধ করেন ক্ষুব্ধ বিজেপি কর্মীরা। তাঁদের সঙ্গে যোগ দেন অন্য বাসে থাকা কর্মীরাও।

খবর পেয়ে সোনামুখী থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছলে তাঁদের ঘিরেও বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। অবরোধস্থলে পৌঁছে যান সোনামুখীর বিজেপি প্রার্থী দিবাকর ঘরামি। তাঁর অভিযোগ, “ভোটের লড়াইয়ে এঁটে উঠতে পারবে না জেনেই তৃণমূল (TMC) এই কাণ্ড করছে। আমাদের একজন কর্মী গুরুতর জখম। পুলিশ দোষীদের ধরার আশ্বাস দেওয়ায় আমরা ৪০ মিনিট পর অবরোধ তুললাম।” হামলাকারীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যাঁদের কথায় এই আক্রমণ হচ্ছে, ৪ এপ্রিলের পর তাঁদের আর পাশে পাওয়া যাবে না।

বিজেপির তোলা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ঘাসফুল শিবির। সোনামুখীর তৃণমূল প্রার্থী কল্লোল সাহা বিষয়টিকে ‘অনভিপ্রেত’ বলে বর্ণনা করলেও আঙুল তুলেছেন বিজেপির দিকেই। তাঁর পাল্টা দাবি, “বিজেপির অভ্যাস হয়ে গিয়েছে সব কিছুতে তৃণমূলকে টানা। আমাদের কর্মীরা এখন প্রচারে ব্যস্ত, বাসে ইট মারার সময় তাঁদের নেই। এর পেছনে অন্য কারও হাত থাকতে পারে।”


```