Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

তাহেরপুরের সভার আগেই কালো পতাকা দেখিয়ে গো-ব্যাক স্লোগান মতুয়াদের, পড়ল মোদী বিরোধী পোস্টার

নরেন্দ্র মোদীর সভাকে ঘিরে তাহেরপুরে শনিবার সকাল থেকেই উত্তেজনার ছবি ধরা পড়েছে বিক্ষিপ্তভাবে। সভাস্থলে পৌঁছনোর আগেই বিশৃঙ্খলা শুরু হয়, অন্যদিকে সভায় যোগ দিতে যাওয়া বিজেপি নেতা-কর্মীদের আটকে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।

তাহেরপুরের সভার আগেই কালো পতাকা দেখিয়ে গো-ব্যাক স্লোগান মতুয়াদের, পড়ল মোদী বিরোধী পোস্টার

নরেন্দ্র মোদী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 20 December 2025 12:53

দ্য ওয়াল ব্যুরো: এসআইআর (SIR) আবহে শনিবার রাজ্য এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। নদিয়ার তাহেরপুরে (Taherpur) সভা করার কথা তাঁর। তবে তার আগেই কালো পতাকা দেখিয়ে গো-ব্যাক স্লোগান (Go-Back Slogan) দিয়েছে মতুয়াদের একাংশ। পাশাপাশি একাধিক জায়গায় পড়েছে মোদী বিরোধী পোস্টারও। বিক্ষোভকারীদের মূল দাবি, এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে অসংখ্য পরিবারের নাম বাদ গেছে ভোটার তালিকা থেকে। প্রধানমন্ত্রীর (PM) কাছে এই বার্তা তুলে ধরতেই তাদের এই বিক্ষোভ।

নরেন্দ্র মোদীর (Narendra Modi) সভাকে ঘিরে তাহেরপুরে শনিবার সকাল থেকেই উত্তেজনার ছবি ধরা পড়েছে বিক্ষিপ্তভাবে। সভাস্থলে পৌঁছনোর আগেই বিশৃঙ্খলা শুরু হয়, অন্যদিকে সভায় যোগ দিতে যাওয়া বিজেপি নেতা-কর্মীদের আটকে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।

বহরমপুর সাংগঠনিক জেলা থেকে বিজেপির নেতা-কর্মীরা শনিবার সকালে তাহেরপুরের উদ্দেশে রওনা দিলে, ১২ নম্বর জাতীয় সড়কে মুর্শিদাবাদ জেলার রেজিনগর–বেলডাঙা থানার মধ্যবর্তী এলাকায় তাঁদের গাড়ি আটকে দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপির দাবি, ওই এলাকায় পুলিশ ভ্যান দাঁড় করিয়ে কার্যত রাস্তা অবরোধ করে দেওয়া হয়।

বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মলয় মহাজনের অভিযোগ, বহরমপুর থেকে কলকাতাগামী মূল সড়কে পুলিশ ইচ্ছাকৃতভাবে যান চলাচল বন্ধ করে দেয়, যার ফলে সভায় যোগ দিতে যাওয়া কর্মীরা আটকে পড়েন। তাঁর দাবি, প্রধানমন্ত্রীর সভায় যেতে বাধা দেওয়ার উদ্দেশ্যেই এই পদক্ষেপ।

এদিকে, প্রধানমন্ত্রী মোদী সভাস্থলে পৌঁছোনোর আগেই মাঠে বিশৃঙ্খলার ছবি ধরা পড়ে। চেয়ার ছোড়াছুড়িতে জড়িয়ে পড়েন কর্মী-সমর্থকদের একাংশ। পরিস্থিতি সামাল দিতে মঞ্চ থেকে বারবার সকলকে বসে পড়ার অনুরোধ জানানো হয়।

সভাকে কেন্দ্র করে এই পরিস্থিতি রাজনৈতিক তরজা আরও উসকে দিয়েছে। বিজেপির অভিযোগ, প্রশাসনের ভূমিকা পক্ষপাতদুষ্ট। যদিও এ বিষয়ে পুলিশের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

প্রসঙ্গত, নির্ধারিত সময়ে কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) নেমে তাহেরপুরের উদ্দেশে রওনা দিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) কপ্টার। কিন্তু দৃশ্যমানতা কম থাকার কারণে সেখানে পৌঁছেও তা নামতে পারেনি। ফলে দমদমে ফিরে আসতে হয় প্রধানমন্ত্রীকে। কুয়াশার (Fog) কারণে মোদীর কপ্টার নামতে ব্যর্থ হয় তাহেরপুরে (Taherpur)। তাই তাঁকে ফিরিয়ে নিয়ে আসা হয় দমদমে। দৃশ্যমানতার উন্নতি হলে তিনি কপ্টারেই তাহেরপুর যাবেন। তবে সড়কপথে প্রধানমন্ত্রী সভাস্থলে যেতে পারেন, এই সম্ভাবনাও তৈরি হয়েছে।


```