Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

খেজুরিতে বিজেপির সভা চলাকালীন পুলিশের গাড়িতে হামলা, জখম ৫ পুলিশকর্মী

কাঁথি লোকসভার বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর প্রচারসভা চলাকালীন পুলিশের গাড়ির কাচ ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে।

খেজুরিতে বিজেপির সভা চলাকালীন পুলিশের গাড়িতে হামলা, জখম ৫ পুলিশকর্মী

শেষ আপডেট: 11 March 2024 07:26

দ্য ওয়াল ব্যুরো: ভোটের পারদ চড়তে শুরু করে দিয়েছে। ইতিমধ্যে প্রথম দফার প্রার্থী ঘোষণা করেছে বিজেপি-কংগ্রেস।  রবিবার ব্রিগেডের সভা থেকে ৪২ আসনেই প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে তৃণমূল। আর এরইমধ্যে বিজেপির কর্মসূচি থেকে পুলিশের উপর হামলার অভিযোগ উঠল। কাঁথি লোকসভার বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর প্রচারসভা চলাকালীন পুলিশের গাড়ির কাচ ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে।

রবিবার খেজুরি-২ ব্লকের জনকার শ্যামপুরে সৌমেন্দু অধিকারীর সভা চলাকালীন পুলিশের গাড়ি চলে আসাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগ, বিজেপি কর্মীরা সেসময় পুলিশের তিনটি গাড়ির উপর চড়াও হয়ে ভাঙচুর করে। ঘটনায় কাঁথির এসডিপিও সহ ৫ পুলিশ কর্মী জখম হয়েছেন। মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

রবিবার সন্ধ্যায় শ্যামপুর মোড়ে কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে পথসভার আয়োজন করা হয়। অভিযোগ, এই সভা যখন চলছে, তখন কাঁথির এসডিপিও দিবাকর দাসের নেতৃত্বে রুটমার্চের জন্য পুলিশ জনকা বোগা রাজ্য সড়ক ধরে যাচ্ছিল। যা দেখে উত্তেজিত হয়ে পড়েন বিজেপি কর্মীরা। শ্যামপুর মোড়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ।

হামলার অভিযোগ মানতে নারাজ বিজেপির কাঁথি বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। তাঁর মতে, সভা চলাকালীন পুলিশের গাড়ি সভার কাছে পৌঁছে যায়। তাতেই উত্তেজনা ছড়ায়। একইসঙ্গে তিনি জানান, গোটা ঘটনাটি নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানাবে হবে। অন্যদিকে, ঘটনাটিতে বিজেপিকে আক্রমণ করেছেন কাঁথির তৃণমূল প্রার্থী উত্তম বারিক।

 এই বিষয়ে এসডিপিও দিবাকর দাস জানিয়েছেন, পুলিশের গাড়ি রুটমার্চের জন্য এলাকায় যায়। সেই সময় এলাকায় বিজেপির একটি সভা চলছিল। আচমকা বিজেপির লোকজন পুলিশ গাড়িতে হামলা চালায়। তিনি এবং আরও ৫ জন পুলিশ কর্মী আহত হয়েছেন।


```