Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

খসড়া তালিকায় প্রায় সকলের নাম বিভ্রাট, বিএলও দায় এড়ানোয় বিভ্রান্তিতে বিষ্ণুপুরের পরিবার

বিএলও তাপস প্রতিহার জানান, তাঁরা সাইটে কারও নামের বানান টাইপ করেননি। কাজেই তাঁদের ভুল হওয়ার প্রশ্নই নেই। 

খসড়া তালিকায়  প্রায় সকলের নাম বিভ্রাট, বিএলও দায় এড়ানোয় বিভ্রান্তিতে বিষ্ণুপুরের পরিবার

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 18 December 2025 15:24

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: ভোটার কার্ড থেকে শুরু করে আধার কার্ডে নামের বানান রয়েছে যথাযথ। ২০২৫ এর ভোটার তালিকাতেও প্রত্যেকের নামের বানান ছিল ঠিকঠাক। কিন্তু এবারের এসআইআর এর পর সবই যেন তালগোল পাকিয়ে গেল। খসড়া ভোটার তালিকায় পরিবারের চার সদস্যের মধ্যে তিন জনেরই নামের বানান ভুল। আতঙ্কে বিএলও থেকে শুরু করে বিডিও, সবার কাছে ছুটছেন পরিবারের ষাটোর্ধ কর্তা। কী করণীয় তা বুঝতে না পেরে উদ্বেগে দিন কাটছে গোটা পরিবারের।

বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের  ১৮ নম্বর ওয়ার্ডের শালবাগান এলাকার বাসিন্দা বিশ্বরূপ গোস্বামী। স্ত্রী, পুত্র ও পুত্রবধূ নিয়ে পরিবারের ৪ জন সদস্য। প্রত্যেক্যেরই আধার কার্ড ও ভোটার কার্ডে  নামের বানান রয়েছে যথাযথ। সেই আধার কার্ড ও ভোটার কার্ডে থাকা বানান অনুযায়ী গণনা ফর্মও পুরণ করেছিলেন বিশ্বরূপ গোস্বামী। কিন্তু কমিশনের তরফে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতেই নির্দিষ্ট পোর্টালে নিজেদের নামের বানান দেখে চমকে উঠেছেন তাঁরা।

দেখা গেছে, খসড়া তালিকায় পুত্রবধূর নামের বানান ঠিকঠাক থাকলেও পরিবারের বাকি ৩ সদস্যের নামের বানানে বিস্তর গরমিল রয়েছে। স্ত্রী শাশ্বতী গোস্বামীর শুধু ইংরাজি বানানেই নয় ভুল রয়েছে বাংলা বানানেও। বিষয়টি নজরে আসার পরই স্থানীয় বিএলওর কাছে ছুটে যান ষাটোর্ধ বিশ্বরূপবাবু। বিএলও স্পষ্ট জানিয়ে দেন, তাঁর কিছু করণীয় নেই। বিএলও তাপস প্রতিহার জানান, তাঁরা সাইটে কারও নামের বানান টাইপ করেননি। কাজেই তাঁদের ভুল হওয়ার প্রশ্নই নেই। তবে এমন ভুল যখন হয়েছে তখন ৮ নম্বর ফর্ম পূরণ করে তা শুধরে নেওয়া সম্ভব।

এরপর বিএলওর পরামর্শ মতো বিডিওর কাছে যান বিশ্বরূপবাবু। কিন্তু বিডিওর কাছে গিয়েও হতাশ হতে হয় তাঁকে। বিডিও জানিয়ে দেন এক্ষেত্রে তাঁরও কিছু করণীয় নেই। এমতাবস্থায় কীভাবে ভোটার তালিকায় নিজেদের নামের বানান ঠিক করবেন তা নিয়ে রীতিমতো উদ্বেগে দিন কাটছে ওই পরিবারের।


```