Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

SIR: শুনানির নোটিস দেওয়া শুরু বৃহস্পতিবার থেকে! কতদিনের মধ্যে হাজিরা? কী জানাল কমিশন

এই হিয়ারিং চলবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত। তার পর সমস্ত ঝাড়াই-বাছাই শেষে ১৪ ফেব্রুয়ারি প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা। 

SIR: শুনানির নোটিস দেওয়া শুরু বৃহস্পতিবার থেকে! কতদিনের মধ্যে হাজিরা? কী জানাল কমিশন

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 17 December 2025 20:15

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা (Draft List)। এবার শুরু যাচাই-পর্ব। আগামীকাল বৃহস্পতিবার থেকে নোটিস দেওয়া শুরু হবে। 

কমিশন (Election Commission) সূত্রের খবর, নোটিস দেওয়ার পর সাতদিন সময় দেওয়া হবে। সেই অর্থে শুনানি (Hearing notices) শুরু হ‌ওয়ার সম্ভাবনা আগামী সপ্তাহে। এই হিয়ারিং চলবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত। তার পর সমস্ত ঝাড়াই-বাছাই শেষে ১৪ ফেব্রুয়ারি প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা। 

তবে বয়স্কদের ক্ষেত্রে শুনানির জন্য বাড়ির বাইরে বেরোতে হবে না। কমিশন জানিয়েছে, ৮৫ বছর বা তার ঊর্ধ্বে যাদের বয়স তাঁরা যদি শুনানির আওতায় আসেন, সেক্ষেত্রে তাঁদেরকে শুনানির জন্য আসতে হবে না। ইআর‌ও-রা এইআরও এবং সংশ্লিষ্ট বুথের বিএলও-রা তাঁদের বাড়িতে যাবেন শুনানি করার জন্য।

হিয়ারিংয়ে কারা ডাক পেতে পারেন?

কমিশনের নিয়ম অনুযায়ী, হিয়ারিংয়ে ডাক পেতে পারেন কয়েক ধরনের ভোটার—

১. ২০০২ সালের তালিকায় যাঁদের নাম নেই:
ইআরও (Electoral Registration Officer) যদি মনে করেন অতিরিক্ত যাচাই প্রয়োজন, তবে তাঁদের ডেকে পাঠানো হবে হিয়ারিংয়ে। সেখানে দেখাতে হবে কমিশনের নির্ধারিত ১১টি নথির মধ্যে অন্তত একটি বৈধ ডকুমেন্ট।

২. যাঁদের পরিবারের কারও নামও নেই পুরনো তালিকায়:
কমিশন এমন পরিবারগুলিকেও হিয়ারিংয়ে ডাকতে পারে, যাতে যাচাই করা যায় তাঁদের নাগরিকত্ব সংক্রান্ত তথ্য। এখানেও আধার ছাড়া বাকি ১১টি নথির মধ্যে যে কোনও একটি বৈধ নথি দেখাতে পারলেই নাম উঠে যাবে এসআইআরের ফাইনাল লিস্টে।

৩. ভুল তথ্য দেওয়া ভোটাররা:
কেউ যদি ফর্ম ফিলআপের সময় ভুল তথ্য দেন, আর সেই তথ্য কমিশনের ডাটাবেসের সঙ্গে না মেলে, সেক্ষেত্রেও কমিশন হিয়ারিংয়ে ডেকে পাঠাতে পারে।

৪. ফর্ম ফিলআপে গোলমাল বা অস্পষ্টতা:
কোনও ভোটারের ফর্ম যদি বিএলও (Booth Level Officer) বুঝতে না পারেন, বা কমিশনের কাছে অস্পষ্ট থাকে, তাহলেও সেই ভোটারকে ডেকে পাঠানো হতে পারে যাচাইয়ের জন্য।

কী করতে হবে হিয়ারিংয়ে?
যদি ডাক আসে, ভয় নয় — সঙ্গে নিয়ে যান নির্ধারিত নথি। প্রমাণ দিতে পারলেই মিটে যাবে সব সংশয়। আর নিশ্চিত হবে আপনার নাম এসআইআরের চূড়ান্ত তালিকায়।

অর্থাৎ, যেখানে কমিশনের সামান্যতম সন্দেহ তৈরি হবে, সেখানেই ডাকা হবে শুনানিতে। তবে সঠিক তথ্য ও বৈধ কাগজ সঙ্গে থাকলে,  চিন্তার কিছু নেই।


```