সূত্রের খবর, সংশ্লিষ্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO)-কে গোটা বিষয়টি খতিয়ে দেখার জন্য রিভিউ করার প্রস্তাব দেওয়া হয়েছে (SIR West Bengal)।
.jpeg.webp)
এআই ছবি
শেষ আপডেট: 11 February 2026 23:24
দ্য ওয়াল ব্যুরো: উত্তর ২৪ পরগনার (South 24 parganas) বরানগরে ভোটার তালিকা সংশোধন পর্বে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, এক ব্যক্তির ক্ষেত্রে জন্মের আগেই ‘বার্থ সার্টিফিকেট’ (Birth Certificate) ইস্যুর মতো অসঙ্গতি ধরা পড়েছে। বিষয়টি নির্বাচন কমিশনের (Election Commission) নজরে আনা হয়েছে। সূত্রের খবর, সংশ্লিষ্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO)-কে গোটা বিষয়টি খতিয়ে দেখার জন্য রিভিউ করার প্রস্তাব দেওয়া হয়েছে (SIR West Bengal)।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, নথিতে জন্মতারিখের সঙ্গে অন্যান্য তথ্যের মিল নেই। কোথাও সময়ের অস্বাভাবিক ফাঁক, কোথাও আবার তথ্যগত অসামঞ্জস্য। কমিশনের একাংশের মতে, এ ধরনের গরমিল প্রশাসনিক ত্রুটি না কি ইচ্ছাকৃত ভুয়ো নথি— তা স্পষ্ট করতে বিস্তারিত পর্যালোচনা জরুরি। ইতিমধ্যেই সংশ্লিষ্ট দফতরকে বিষয়টি দ্রুত যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের দাবি।
এখানেই শেষ নয়। শুনানি (SIR Hearing) পর্বে নজোরে এসেছে এক ব্যক্তির ‘১০ সন্তান’। যেখানে ভাইবোনের বয়সে মাস কয়েকের ব্যবধান! কলকাতার মেটিয়াবরুজের (Kolkata News) পার্ট নম্বর ৫৫-র ঘটনা। আব্দুল হাই নামে এক ব্যক্তির নথিতে দেখা যাচ্ছে, তাঁর ১০ জন সন্তানের উল্লেখ রয়েছে। ১৯৮৪ থেকে ২০০৪— এই ২০ বছরের মধ্যে সন্তানদের জন্ম হয়েছে বলে দেখানো হয়েছে। প্রত্যেকের মায়ের নাম একই, মানোয়ারা বিবি।
কিন্তু বিস্ময়ের বিষয়, ভাইবোনদের বয়সের ব্যবধান কোথাও মাত্র এক মাস, কোথাও ছ’মাস। যা সঙ্গতিপূর্ণ নয় বলেই মত প্রশাসনিক মহলের।
নথিতে উল্লিখিত জন্মতারিখগুলি হল—
এই তথ্য ঘিরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে নথির বিশ্বাসযোগ্যতা নিয়ে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট ইআরও-কে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে নথিপত্র পুনর্মূল্যায়ন করে প্রয়োজনীয় সংশোধনের পদক্ষেপ নেওয়া হবে।
ভোটার তালিকা সংশোধন পর্বে এ ধরনের অসঙ্গতি সামনে আসায় প্রশাসনিক সতর্কতাও বাড়ানো হয়েছে। কমিশনের এক কর্তার কথায়, “যে কোনও সন্দেহজনক তথ্য যাচাই করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”