Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বাতিল পিংলায় বিড়লা গোষ্ঠীর রঙের কারখানা উদ্বোধন, 'হাই লোডেড ভাইরাস' বলে কাকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী?

পশ্চিম মেদিনীপুরের পিংলায় বিড়লা গোষ্ঠীর রঙের কারখানার উদ্বোধন বাতিল হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘হাই লোডেড ভাইরাস’ হুমকির অভিযোগ তুলে আক্রমণ করেছেন বিরোধীদের।

বাতিল পিংলায় বিড়লা গোষ্ঠীর রঙের কারখানা উদ্বোধন, 'হাই লোডেড ভাইরাস' বলে কাকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী?

মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 8 October 2025 16:23

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম মেদিনীপুরের পিংলায় বিড়লা গোষ্ঠীর নতুন রঙের কারখানার উদ্বোধন হওয়ার কথা ছিল বৃহস্পতিবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেই কর্মসূচিতে উপস্থিত থেকে ফিতে কাটবেন বলে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন। কিন্তু ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই বিড়লা গোষ্ঠীর তরফে জানানো হয়, কর্মসূচিটি বাতিল করা হয়েছে। কারণ হিসেবে জানানো হয়, শিল্পগোষ্ঠীর এক শীর্ষকর্তা অসুস্থ। পরে অন্য তারিখে অনুষ্ঠান হবে।

উত্তরবঙ্গের দুর্যোগ পরিস্থিতি পরিদর্শন শেষে বুধবার দুপুরে কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ঘোষণার আধ ঘণ্টার মধ্যেই বাতিলের খবর পান। বিড়লা গোষ্ঠীকে সরাসরি দোষারোপ না করলেও তাঁর দাবি, এর নেপথ্যে রয়েছে ‘হাই লোডেড ভাইরাস’, যা সক্রিয়ভাবে হুমকি দিচ্ছে। যদিও তিনি এক্ষেত্রে কোনও ব্যক্তি বা রাজনৈতিক দলের নাম নেননি, তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ স্পষ্টতই বলছে, এই বক্তব্যের ইঙ্গিত বিজেপির দিকে।

জেলার তৃণমূল নেতা ও পুলিশ প্রশাসনও প্রথমে উদ্বোধন বাতিলের বিষয়ে নিশ্চিত কিছু বলতে পারেনি। দুপুরের পরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই খবরটি জানান এবং ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। খড়্গপুর শিল্পতালুকে এই কারখানা তৈরি করেছে বিড়লা গোষ্ঠী।

ওই একই দিন মমতা নির্বাচন কমিশনের বঙ্গ সফর নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য, উৎসবের মরসুমে, একদিকে প্রবল বৃষ্টি, অন্যদিকে দুর্যোগ—এই অবস্থায় ১৫ দিনের মধ্যে এসআইআর কীভাবে সম্ভব!

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি নিশানা করে মমতার বক্তব্য, ‘এ সব অমিত শাহর খেল! অ্যাক্টিং প্রাইম মিনিস্টারের কাজ করছেন।’ পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও সতর্ক করে দেন বাংলার মুখ্যমন্ত্রী, বলেন, 'একদিন উনিই আপনার মিরজাফর হবেন।'


```