Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

সুন্দরবনে বার্ড ফেস্টিভাল, বাহারি পাখি খুঁজতে এবার জঙ্গলের গভীরে যেতে পারবেন ২৪ জন

বন দফতরের কর্তারা জানান, ২০২৬ এর  ২৩ জানুয়ারি থেকে সুন্দরবনে শুরু হবে পাখি উৎসব। চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত। আগ্রহীদের আবেদন করার জন্য ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুন্দরবন টাইগার রিজার্ভ (STR)।

সুন্দরবনে বার্ড ফেস্টিভাল, বাহারি পাখি খুঁজতে এবার জঙ্গলের গভীরে যেতে পারবেন ২৪ জন

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 26 November 2025 12:32

সুভাষচন্দ্র দাস, দক্ষিণ ২৪ পরগনা

শীত এলেই বাঘ দেখার আশায় দলে দলে মানুষ ভিড় করেন সুন্দরবনের জঙ্গলে। কিন্তু বাহারি পাখিও যে রং বদলে দেয় এই ব-দ্বীপের। শীত এলেই পরিযায়ী পাখিদের হরেক রং চোখে ধাঁধা লাগায়। মাঝে কিছু বছর পরিযায়ী পাখির সংখ্যা কমে গিয়েছিল। কিন্তু এখন আবার বাড়ছে এই সংখ্যা। তাই শীতে রঙিন হচ্ছে সুন্দরবন। এই সুযোগটাকেই কাজে লাগাতে চান বন দফতরের কর্তারা। কতরকমের পাখি এল তার হিসেব কষতেই পাখি উৎসব। বনদফতরের তত্ত্বাবধানে জঙ্গলে গিয়ে পাখিদের ছবি তুলতে পারবেন পাখিপ্রেমীরা।

বন দফতরের কর্তারা জানান, ২০২৬ এর  ২৩ জানুয়ারি থেকে সুন্দরবনে শুরু হবে পাখি উৎসব। চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত। আগ্রহীদের আবেদন করার জন্য ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুন্দরবন টাইগার রিজার্ভ (STR)। আবেদনকারীরা আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে হলে মাথাপিছু খরচ প্রায় ১৫ হাজার টাকা। চারজন করে মোট ছটি দলে ২৪ জনকে জঙ্গলের ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হবে।ওয়েবসাইটে বিস্তারিত সমস্ত তথ্য পাওয়া যাবে বলে জানানো হয়েছে এসটিআর এর তরফে। 

তিন বছর আগে প্রথম পাখি উৎসবের সমীক্ষা বিশ্লেষণ করে বনদফতর জানিয়েছিলন,সুন্দরবনে ১৪৫ প্রজাতির পাখির দেখা মিলেছে। পাঁচ হাজারের বেশি পাখির দর্শন পেয়েছিলেন উৎসবে যোগদানকারী পাখিপ্রেমীরা। প্রথমবার তিনদিন ধরে পাখি উৎসব চলেছিল। ৬টি দলে ৩৪ জন পাখিপ্রেমী উৎসবে যোগদান করেছিলেন। দ্বিতীয়বার সেই উৎসব হয়েছিল চারদিন। ৮টি দলকে অনুমতি দেওয়া হয়েছিল। এবছরের গোড়ায় পাঁচদিনের উৎসবে ৬ টি দলের মোট ২৪ জনকে অনুমতি দেওয়া হয়েছিল। সুন্দরবন টাইগার রিজার্ভ এর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী ৫০৬৫ টি পাখির দেখা পেয়েছিলেন যোগদানকারীরা। ২০২৬ এর জানুয়ারিতে চতুর্থ পাখি উৎসবে আরও বেশি পাখির দর্শন মিলবে বলে আশা বন দফতরের।

বন দফতরের কর্তাদের বক্তব্য়, পাখিদের সংরক্ষণই এই উৎসবের মূল লক্ষ্য। গত বছরের পাখি উৎসব থেকে বন দফতর বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করে পাখিদের রক্ষার জন্য। শীতের মরশুমে যে সমস্ত পরিযায়ী পাখি সুন্দরবনে আসে, তাদের নিরাপত্তার ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। যাতে কোনও ভাবেই কেউ পাখি শিকার না করতে পারে সেদিকে কড়া নজর দেওয়া হয়েছে। শুধু জঙ্গল নয়, আশপাশের লোকালয়গুলিতেও পাখিদের নিরাপত্তা বাড়াতে গ্রামবাসীদের সচেতন করার কাজ শুরু করেছে বন দফতর। সমগ্র সুন্দরবন যাতে পাখিদের জন্য নিরাপদ স্থান হয়ে উঠতে পারে সেটা নিশ্চিত করতে উঠেপড়ে লেগেছে বন দফতর। 
 


```