Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Sundarban Royel Bengal Tiger: কত বাঘ আছে সুন্দরবনে? গুনতে মঙ্গলবার থেকে ক্যামেরা বসছে

মুহূর্তে ঠিক কত বাঘ রয়েছে সুন্দরবনের বাদাবনে, জানতে  সারা ভারতবর্ষের সঙ্গে সুন্দরবনেও চলবে অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন বা সর্বভারতীয় বাঘ গণনার কাজ। এর জন্য আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হবে ক্যামেরা বসানোর কাজ।

Sundarban Royel Bengal Tiger: কত বাঘ আছে সুন্দরবনে? গুনতে মঙ্গলবার থেকে ক্যামেরা বসছে

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 24 November 2025 23:48

সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং : শীতের মরশুম আসতেই নদীতে-খাঁড়িতে দেখা মিলছে তাঁদের। কখনও একাকী, কখনও সদলবলে। গত সপ্তাহে দু-দুবার  রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মিলেছে সুন্দরবনের জঙ্গলে। এই মুহূর্তে ঠিক কত বাঘ রয়েছে সুন্দরবনের বাদাবনে, জানতে  সারা ভারতবর্ষের সঙ্গে সুন্দরবনেও চলবে অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন বা সর্বভারতীয় বাঘ গণনার কাজ। এর জন্য আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হবে ক্যামেরা বসানোর কাজ।

দক্ষিণ ২৪ পরগনার বনবিভাগের অধীনে সুন্দরবনের গহণ অরণ্যে মোট ৩২০ টি ক্যামেরা বসানো হবে। মাতলা রেঞ্জে ৪০ টি, রায়দিঘি রেঞ্জে ১৪০ টি ও রামগঙ্গা রেঞ্জে ১৪০ টি ক্যামেরা বসানো হবে। ৩০ নভেম্বর পর্যন্ত ক্যামেরা বসানোর কাজ চলবে। মাতলা রেঞ্জে একটি ও রায়দিঘি এবং রামগঙ্গা রেঞ্জে ৪ টি করে দল এই কাজ করবে।  মূলত ইনফ্রা-রে প্রযুক্তির ক্যামেরা ব্যবহার করা হবে। ক্যামেরাগুলো প্রায় ৪৫ দিন পরে খুলে নেওয়া হবে।

সব মিলিয়ে ৪১০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে সুন্দরবনের রাজার সারাক্ষণের গতিবিধি নজরবন্দি করবে এই ক্যামেরা।  ৪৫ দিন ধরে ক্যামেরার ছবি তোলার মাধ্যমে  চলবে এই বাঘ গণনার কাজ। তবে এবারে শুধু বাঘেদের গতিবিধি আর খুনসুটি নয়, খাদ্যের যোগান কেমন সেটাও পর্যবেক্ষণ করা হবে। অর্থাৎ, জঙ্গলে তৃণভোজী প্রাণী যেমন হরিণ, বা বুনো শুকর সহ অন্যান্য প্রাণী যাদের বাঘ শিকার করে খায়, তাদের উপস্থিতি পর্যালোচনা করা হবে এই ক্যামেরা এর মাধ্যমে। এবারই প্রথম এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এই কাজের জন্য একটি অ্যাপও তৈরি করা হয়েছে।  

সুন্দরবন টাইগার রিজার্ভের এক আধিকারিক বলেন, "সুন্দরবনের জঙ্গলে বাঘের পর্যাপ্ত খাবার রয়েছে কিনা সেটা জানা খুবই জরুরি। কারণ এই তথ্যের উপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। দক্ষিণ ২৪ পরগনা আঞ্চলিক বন বিভাগ এবং সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আওতাধীন জঙ্গলে একসঙ্গে এই সুমারির কাজ হবে বলে ঠিক হয়েছে।"

ক্যামেরা কীভাবে বসাতে হবে, তার জন্য বনকর্মীদের একপ্রস্থ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সূত্রের খবর, সব মিলিয়ে আড়াইশো কর্মীকে বিভিন্ন জায়গায় নিযুক্ত করা হবে। বন বিভাগের আধিকারিকরা জানান, বাঘেদের আচরণ, দৌড়ে শিকার ধরার পদ্ধতি, শাবকদের নিয়ে মায়ের গতিবিধি, এসব আগেরবার ধরা পড়েছিল। এবারও আশা করা যাচ্ছে, আরও অনেক অজানা তথ্য হাতে আসবে।

বছর দুই আগে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ৯৬। মনে করা হচ্ছে এই বাদাবনে এখন একশোর বেশি বাঘের বসবাস। ব্যাঘ্র প্রকল্পের এক আধিকারিক বলেন, "শান্তভাবে এবং সুষ্ঠুভাবে বাঘ গণনা করার জন্য বিভিন্ন পদক্ষেপ করা হচ্ছে। ইতিমধ্যেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে কর্মীদের। যাতে সঠিকভাবে বাঘের পরিসংখ্যান পাওয়া যায় তার দিকেও নজর রাখা হচ্ছে। আশা করা হচ্ছে এবার বাঘের সংখ্যা অনেকটাই বাড়বে।"


```