Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

বিনা অনুমতিতে ঝাড়গ্রামের এক কলেজ-হস্টেলে থাকছেন ৮ তরুণী! শিক্ষামন্ত্রীকে চিঠি বীরবাহার

এই বিষয়ে গভর্নিং বডির কোনও অনুমতি নেওয়া হয়নি। বরং কাউকে কিছু না জানিয়ে এবং লিখিতভাবে অনুমতি না চেয়েই তাঁদের থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

বিনা অনুমতিতে ঝাড়গ্রামের এক কলেজ-হস্টেলে থাকছেন ৮ তরুণী! শিক্ষামন্ত্রীকে চিঠি বীরবাহার

বীরবাহা হাঁসদা

শেষ আপডেট: 6 April 2025 23:41

দ্য ওয়াল ব্যুরো: ঝাড়গ্রামের (Jhargram) এক কলেজের হস্টেলে এসে থাকছেন ৮ জন তরুণী। কিন্তু তাঁদের কাছে কোনও অনুমতিই নাকি নেই! এমনই অভিযোগ তুলেছেন সেই কলেজেরই গভর্নিং বডির সভাপতি তথা রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা (Birbaha Hansda)। শুধু অভিযোগ তোলাই নয়, বিষয়টি নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে (Bratya Basu) চিঠিও দিয়েছেন তিনি। 

বীরবাহা চিঠিতে জানিয়েছেন, ঝাড়গ্রামের মানিকপাড়ার বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয়ের (Vivekananda Satabarshiki Mahavidyalaya) কলেজ হস্টেলে ৮ জন তরুণী এসে থাকতে শুরু করেছে। কিন্তু এই বিষয়ে গভর্নিং বডির কোনও অনুমতি নেওয়া হয়নি। বরং কাউকে কিছু না জানিয়ে এবং লিখিতভাবে অনুমতি না চেয়েই তাঁদের থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এই ইস্যুতে তিনি সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন কলেজ প্রিন্সিপালের দিকেই। বীরবাহার কথায়, এই ঘটনায় শুধু কলেজের নিয়মই লঙ্ঘন হচ্ছে না, বাকি সব পড়ুয়াদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। 

শিক্ষামন্ত্রীকে দেওয়া চিঠিতে বীরবাহার আরও অভিযোগ, এই ৮ জন তরুণী সম্পর্কে কলেজ কর্তৃপক্ষ কিছুই জানায়নি। তাঁদের পরিবারের কোনও তথ্য দেওয়া হয়নি। তাই তিনি কলেজ কর্তৃপক্ষ এবং প্রিন্সিপালের বিরুদ্ধে কড়া শাস্তির অনুরোধ করেছেন। তাঁর দাবি, তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখা হোক এবং কলেজ কর্তৃপক্ষ, প্রিন্সিপালের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক শিক্ষা দফতর।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এই তরুণীরা আদতে কারা, কোথা থেকে এসেছেন, হস্টেলে ক'দিন থাকবেন, কেন থাকবেন, কাদের সঙ্গে তাঁদের পরিচয় রয়েছে, এই সবকিছুর জবাব এখনও মেলেনি। তাই বীরবাহা চাইছেন শিক্ষা দফতর দ্রুত এর বিরুদ্ধে পদক্ষেপ করুক। মন্ত্রীর আশা, শিক্ষামন্ত্রী বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন কারণ এর সঙ্গে কলেজের বহু ছাত্র-ছাত্রীর সুরক্ষার ব্যাপারটি জড়িয়ে রয়েছে। 


```