Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

লাঠির আঘাতে হুমড়ি খেয়ে পড়লেন বাইক আরোহী, ফিরেও দেখল না পুলিশ

দ্য ওয়াল ব্যুরো : পথচলতি এক বাইকে লাঠি দিয়ে সজোরে আঘাত করলেন পুলিশ অফিসার।। হুমড়ি খেয়ে বাইক সুদ্ধু পড়লেন আরোহী। রাস্তার লোক তাঁকে বাঁচাতে এগিয়ে এল। কিন্তু যে পুলিশকর্মীটি লাঠি দিয়ে আঘাত করেছিলেন, তিনি দিব্যি আর এক পুলিশকর্মীর সঙ্গে গল্প করত

লাঠির আঘাতে হুমড়ি খেয়ে পড়লেন বাইক আরোহী, ফিরেও দেখল না পুলিশ

শেষ আপডেট: 2 February 2019 20:31

দ্য ওয়াল ব্যুরো : পথচলতি এক বাইকে লাঠি দিয়ে সজোরে আঘাত করলেন পুলিশ অফিসার।। হুমড়ি খেয়ে বাইক সুদ্ধু পড়লেন আরোহী। রাস্তার লোক তাঁকে বাঁচাতে এগিয়ে এল। কিন্তু যে পুলিশকর্মীটি লাঠি দিয়ে আঘাত করেছিলেন, তিনি দিব্যি আর এক পুলিশকর্মীর সঙ্গে গল্প করতে লাগলেন। তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলার ঘটনা। যেখানে ওই দুর্ঘটনা হয়, তার কাছেই এক হোটেলে লাগানো ছিল সিসিটিভি। তাতে দেখা যাচ্ছে, ট্রাফিক পুলিশের এক অফিসার পোন্নারি অঞ্চলে রাস্তায় লাঠি হাতে দাঁড়িয়ে আছেন। এক ব্যক্তি বাইকে চড়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। পুলিশ অফিসার বাইক আরোহীকে থামতে ইঙ্গিত করলেন। বাইক আরোহী থামলেন না। পুলিশ অফিসার লাঠি দিয়ে সজোরে মারলেন বাইকের ওপরে। বাইক আরোহী তাঁর গাড়ির ওপরে নিয়ন্ত্রণ হারালেন। বাইক সুদ্ধু তিনি পড়লেন রাস্তায়। একটি সূত্রে জানা যায়, হেলমেটহীন বাইক আরোহীদের ধরার জন্য পুলিশ পোন্নেরি অঞ্চলে রাস্তায় দাঁড়িয়েছিল। পুলিশের লাঠির ঘায়ে যে বাইকটি পড়ে যায়, তার আরোহী আহত হয়েছেন। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে পোন্নেরি সরকারি হাসপাতালে। পুলিশের আচরণে ক্ষুব্ধ হয়ে স্থানীয় মানুষ পথ অবরোধ করেন। ফলে পোন্নারি-তিরুভাত্তায়ুর হাইওয়েতে আধঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকে। পোন্নারি থানার পুলিশ জানিয়েছে, যে দুই পুলিশকর্মী রাস্তায় ডিউটি করছিলেন, তাঁদের নাম মোহন ও শিবরাজ। তাঁদের বদলি করে দেওয়া হয়েছে। যে বাইক আরোহী আহত হয়েছিলেন, তিনি কোনও অভিযোগ করেননি। কারণ দোষী পুলিশকর্মীদের বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগেও তামিলনাড়ু পুলিশের নিষ্ঠুরতার নজির দেখা গিয়েছিল। গত বছর নভেম্বরে এক ট্রাফিক ইনস্পেক্টরের সঙ্গে তাঁর অধস্তনের ঝগড়া হয়। ইনস্পেক্টর ওই ব্যক্তিকে বাইক থেকে ফেলে দেন।

```