Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Primary TET: 'এই রায় দুর্ভাগ্যজনক', ৩২ হাজার চাকরি বাতিল মামলার নির্দেশ শুনে বললেন বিকাশ

এদিকে এদিন মালদহ থেকে মুর্শিদাবাদে ফিরে মুখ্যমন্ত্রী এই রায়ের কথা জানতে পারেন। তারপর‌ তাঁর প্রতিক্রিয়া ছিল, ''আমি খুব খুশি। কথায় কথায় কোর্টে কেস করে চাকরি খেয়ে নেওয়া, এটা ঠিক নয়। আমাদের উচিত চাকরি খাওয়া নয়, চাকরি দেওয়া।''

Primary TET: 'এই রায় দুর্ভাগ্যজনক', ৩২ হাজার চাকরি বাতিল মামলার নির্দেশ শুনে বললেন বিকাশ

বিকাশ রঞ্জন ভট্টাচার্য

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 3 December 2025 17:30

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhayay) সিঙ্গল বেঞ্চের রায়কে খারিজ করে দিয়েছে বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের নিয়োগে (Primary TET) দুর্নীতি হয়েছে, এই অভিযোগেই চাকরি বাতিলের রায় দিয়েছিলেন বর্তমানে তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দীর্ঘ শুনানির পর এদিন সেই মামলার‌ই রায় শোনালেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী-র ডিভিশন বেঞ্চ। চাকরি বহাল থাকল ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের।

এই রায়ের পর দ্য ওয়ালের (The Wall News) পক্ষ থেকে প্রতিক্রিয়ার জন্য যোগাযোগ করা হয়েছিল বিশিষ্ট আইনজীবী তথা সিপিএমের রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের (Bikash Ranjan Bhattacharya) সঙ্গে। তিনি পরিষ্কার জানালেন, ''এই রায় দুর্ভাগ্যজনক। এর ফলে প্রাতিষ্ঠানিক দুর্নীতি‌ই প্রতিষ্ঠা পাবে।'' তাঁর আরও মত, ''বিচারপতিরা আবেগতাড়িত হয়ে ওই ৩২ হাজার পরিবারের কথা ভাবলেন, কিন্তু যে আড়াই তিন লক্ষ বঞ্চিত হয়েছেন, তাদের পরিবারের কথা ভাবলেন না।''

 

বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়ে দিলেন, এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে (Supreme Court) যাওয়া উচিত। সেই সঙ্গে চাকরি বেঁচে যাওয়া প্রাথমিক শিক্ষকদের সতর্ক করে তিনি বলেন, ''দুর্নীতি করে চাকরি থাকল, তবে চাপটাও থাকল। এই রায় সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হবেই। আর সুপ্রিম কোর্ট এই ধরনের একাধিক ক্ষেত্রে বারবার বলেছে, দুর্নীতি যদি হয়ে থাকে তাহলে কত বছর চাকরি করেছে সেটা বিবেচ্য হ‌ওয়া উচিত নয়। এই রায় সাংবিধানিক মুল্যবোধের বিরুদ্ধে।''

এদিকে এদিন মালদহ (Maldah) থেকে মুর্শিদাবাদে (Mursidabad) ফিরে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) এই রায়ের কথা জানতে পারেন। তারপর‌ তাঁর প্রতিক্রিয়া ছিল, ''আমি খুব খুশি। কথায় কথায় কোর্টে কেস করে চাকরি খেয়ে নেওয়া, এটা ঠিক নয়। আমাদের উচিত চাকরি খাওয়া নয়, চাকরি দেওয়া।''

প্রসঙ্গত, ঠিক কী যুক্তিতে সিঙ্গল বেঞ্চের রায় খারিজ? কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ (Calcutta High Court Division Bench) তাদের পর্যবেক্ষণে জানিয়েছে, এভাবে ৯ বছর পর একসঙ্গে এতজনের চাকরি কেড়ে নেওয়া হলে শিক্ষা ব্যবস্থায় বিপর্যয় নেমে আসতে পারে। তাঁদের পরিবার বড় সমস্যার মুখে পড়বে।

ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ - দুর্নীতির তদন্ত যেমন চলছে চলবে। কিন্তু এভাবে চাকরি বাতিল করে দিল সৎ প্রার্থীর গায়েও কলঙ্কের ছিটে লেগে যাবে। একইসঙ্গে বিচারপতিদের এও বক্তব্য, চাকরি করার সময়কালে এই প্রার্থীদের বিরুদ্ধে কোনও অভিযোগ ওঠেনি। এছাড়া এমন কোনও তথ্য সামনে আসেনি যে পরীক্ষকদের বেশি নম্বর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। আর কয়েকজন অসফল প্রার্থীর জন্য গোটা প্রক্রিয়ার ক্ষতি করতে দেওয়া যেতে পারে না।  


```