Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রাথমিকে নিয়োগ ইস্যুতে বিকাশ ভবন অভিযান, সুপ্রিম কোর্টের রায় কার্যকরের দাবিতে পথে প্রার্থীরা

সংগঠনের দাবি, দীর্ঘদিন ধরে নিয়োগ সংক্রান্ত একাধিক অনিয়ম ও আদালতের নির্দেশ অমান্যের প্রতিবাদেই এই কর্মসূচি। বিশেষ করে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়ায় ১২৩৩ জনকে নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগ করা হয়নি বলে অভিযোগ আন্দোলনকারীদের।

প্রাথমিকে নিয়োগ ইস্যুতে বিকাশ ভবন অভিযান, সুপ্রিম কোর্টের রায় কার্যকরের দাবিতে পথে প্রার্থীরা

পৃথা ঘোষ

শেষ আপডেট: 16 February 2026 14:23

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ ইস্যুতে (Primary recruitment issues West Bengal) আন্দোলনের পথে নামল পশ্চিমবঙ্গ এনআইওএস ডিলিড (NIOS DELED) সংগ্রাম মঞ্চ। সংগঠনের ডাকে আজ, ১৬ ফেব্রুয়ারি বিকাশ ভবন (Bikash Bhavan) অভিযান ও অবস্থান বিক্ষোভে নেমেছেন চাকরিপ্রার্থীরা (West Bengal Primary job seekers teachers)।

সংগঠনের দাবি, দীর্ঘদিন ধরে নিয়োগ সংক্রান্ত একাধিক অনিয়ম ও আদালতের নির্দেশ অমান্যের প্রতিবাদেই এই কর্মসূচি। বিশেষ করে সুপ্রিম কোর্টের (Supreme court) নির্দেশ থাকা সত্ত্বেও ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়ায় ১২৩৩ জনকে নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগ করা হয়নি বলে অভিযোগ আন্দোলনকারীদের।

অভিযোগের মূল বিষয় কী?

সংগ্রাম মঞ্চের দাবি,

  • আদালতের রায় অনুযায়ী ৩ মাসের মধ্যে ১২৩৩ জনকে নিয়োগ দেওয়ার কথা থাকলেও তা কার্যকর হয়নি।
  • মেধার ভিত্তিতে নয়, ট্রেনিং প্রতিষ্ঠানের ভিত্তিতে যোগ্যতা নির্ধারণের মতো বৈষম্যমূলক নিয়ম তৈরি করা হয়েছে।
  • ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (NCTE)–এর স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও নিয়মিত টেট পরীক্ষা নেওয়া হয়নি।
  • শূন্যপদ থাকা সত্ত্বেও কম সংখ্যক পদে নিয়োগ করে প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা বাড়ানো হয়েছে।

এর পাশাপাশি রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলির পরিকাঠামো ও শিক্ষাব্যবস্থার বেহাল অবস্থারও প্রতিবাদ জানানো হয়েছে।

আন্দোলনে কী কী দাবি সামনে রেখেছে মঞ্চ?

আন্দোলনকারীদের প্রধান দাবি -

  • আদালতের নির্দেশ মেনে অবিলম্বে ১২৩৩ জনকে নিয়োগ করতে হবে।
  • চলমান নিয়োগ প্রক্রিয়ায় NIOS DELEED প্রার্থীদের প্রতিযোগিতা ও ইন্টারভিউয়ে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে।

এর পাশাপাশি, নিয়োগ প্রক্রিয়ায় ব্যর্থতার দায় নিয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনিক কর্মকর্তা গৌতম পালের পদত্যাগের দাবিও তুলেছে সংগঠন। প্রতিবাদকারীদের দাবি, এই সমস্ত সিদ্ধান্তের ফলে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন এবং প্রাথমিক শিক্ষাব্যবস্থার মানও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আজকের বিকাশ ভবন অভিযান এবং অবস্থান বিক্ষোভের পরিকল্পনার প্রেক্ষিতে সংগ্রাম মঞ্চের স্পষ্ট বক্তব্য, তাদের এই দাবি অবিলম্বে পূরণ করতে হবে। তা না হলে এই আন্দোলন আরও জোরদার হবে বলে একপ্রকার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।


```