Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পার্শ্বশিক্ষকদের বিকাশ ভবন অভিযানে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গার্ডরেল টপকে এগোনোর চেষ্টা

পর্যাপ্ত বেতন বৃদ্ধির দাবিতে তাই মঙ্গলবার বিকাশভবন অভিযান করেন পার্শ্বশিক্ষকরা। তবে মিছিল সল্টলেক পিএনবি মোড় পৌঁছতেই পুলিশের বাধার মুখে পড়েন তাঁরা।

পার্শ্বশিক্ষকদের বিকাশ ভবন অভিযানে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গার্ডরেল টপকে এগোনোর চেষ্টা

বিকাশ ভবন অভিযান

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 10 February 2026 14:55

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য বাজেটে পার্শ্বশিক্ষকদের (Para Teachers Bikash Bhawan Abhijan) জন্য ১ হাজার টাকা বেতন বাড়ানোর ঘোষণা হয়েছিল। কিন্তু তাতে সন্তুষ্ট নন তাঁরা। পর্যাপ্ত বেতন বৃদ্ধির দাবিতে তাই মঙ্গলবার বিকাশভবন অভিযান (Bikash Bhawan Abhijan) করেন পার্শ্বশিক্ষকরা। তবে মিছিল সল্টলেক পিএনবি মোড় পৌঁছতেই পুলিশের বাধার মুখে পড়েন তাঁরা। দু'পক্ষের ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি কার্যত উত্তপ্ত হয়ে ওঠে।

সর্বশিক্ষা শিক্ষা মিশনের ফাইল কার্যকর করার দাবিতেও এদিনের কর্মসূচি পার্শ্বশিক্ষকদের। মিছিল করে তাঁরা বিকাশ ভবনের সামনে আসতেই গার্ডরেল দিয়ে আটকানোর চেষ্টা করে পুলিশ (Police)। আন্দোলনকারীরা গার্ডরেল টপকে এগোনোর চেষ্টা করেন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। আর এরমধ্যেই অসুস্থ হয়ে পড়েন তাঁরা। 

এদিন মিছিল থেকেই আন্দোলনকারীরা রাজ্য সরকারের (West Bengal Govt) বিরুদ্ধে 'ধিক্কার' স্লোগান তোলে। একজন বলেন, "আমাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তবুও আমরা এক হাজার টাকা ফেরত দিতে এসেছি।" 

গত বৃহস্পতিবার রাজ্য বাজেট (West Bengal Budget 2026) পেশ করা হয়। জানানো হয়েছে, চলতি বছরের এপ্রিল মাস থেকে প্যারাশিক্ষক, শিক্ষাবন্ধু, সহায়ক–সহায়িকা এবং ব্যবস্থাপনা কর্মীদের মাসিক ভাতা আরও ১ হাজার টাকা করে বাড়ানো হবে। পাশাপাশি, এই সব কর্মীর মধ্যে কারও ৬০ বছর বয়স পূর্ণ হওয়ার আগে অকাল মৃত্যু হলে তাঁর নিকটাত্মীয়দের জন্য এককালীন ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থাও রাখা হচ্ছে। এই খাতে ২০২৬–২৭ অর্থবর্ষে মোট ১১০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে বাজেটে।

উল্লেখযোগ্যভাবে, পার্শ্বশিক্ষক, শিক্ষাবন্ধু, স্পেশ্যাল এডুকেটর, এমএসকে ও এসএসকে কর্মীরা দীর্ঘ দিন ধরেই ভাতা বৃদ্ধির দাবিতে সরব ছিলেন। এর আগে শিক্ষা দফতর অভিযানেও শামিল হয়েছিলেন তাঁরা। আন্দোলনকারীদের অভিযোগ ছিল, জনমজুরের থেকেও কম পারিশ্রমিক পান তাঁরা এবং ২০১৮ সালের পর থেকে সর্বশিক্ষা মিশনের আওতায় থাকা পার্শ্বশিক্ষক ও শিক্ষাকর্মীদের ভাতা আর বাড়েনি।

প্রাথমিক স্তরের পার্শ্বশিক্ষকরা এত দিন ১০ হাজার টাকা ভাতা পেতেন, তা বেড়ে হবে ১১ হাজার টাকা। উচ্চ প্রাথমিক স্তরে যাঁরা ১৪ হাজার টাকা ভাতা পেতেন, তাঁদের ক্ষেত্রে তা বাড়িয়ে ১৫ হাজার টাকা করা হচ্ছে। একই সঙ্গে শিক্ষাবন্ধুদের ভাতা ৮ হাজার টাকা থেকে বেড়ে ৯ হাজার টাকা হতে চলেছে।

বাজেট ঘোষণার পর পার্শ্বশিক্ষকদের দাবির আংশিক সাড়া মিলল বলেই মনে করেছিল সংশ্লিষ্ট মহল। কিন্তু এদিনের মিছিলের পর স্পষ্ট যে পার্শ্বশিক্ষকরা বেতন বৃদ্ধি নিয়ে রাজ্যের ঘোষণায় সন্তুষ্ট নন।  


```