
শেষ আপডেট: 4 May 2023 12:41
দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে পুলিশে ছুঁলে ছত্রিশ ঘা। কথাটা যে কত দূর সত্যি তার প্রমাণ পেলেন বিহারের এক শিক্ষক। এক পুলিশ কর্মী (Bihar police threatened) রীতিমতো হুমকির সুরে তাঁকে বলেন কয়েক সেকেন্ডেই সেই শিক্ষককে নাকি জঙ্গি বানিয়ে দিতে পারেন তিনি (threatened to declare a teacher terrorist)। সম্প্রতি এই হুমকির ভিডিও ভাইরাল হয়েছে নেটপাড়ায়।
জানা গেছে, ওই শিক্ষক তাঁর পরিবারের সঙ্গে জামুই থানায় একটি অভিযোগ জানাতে গিয়েছিলেন। সেখানেই তাঁর সঙ্গে চরম দুর্ব্যবহার করেন এক পুলিশ কর্মী। ওই শিক্ষককে তিনি বলেন জঙ্গি ঘোষণা করাই আমাদের কাজ। আপনাকেও কয়েক সেকেন্ডে জঙ্গি ঘোষণা করতে পারি আমরা। এরপরই সেখান থেকে ওই শিক্ষক এবং তাঁর পরিবারকে চলে যেতে বলেন ওই পুলিশকর্মী।
https://twitter.com/ndtvindia/status/1653735861492633600?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1653735861492633600%7Ctwgr%5E35d194ad4bdcff6d8cdc4515b6a460a27d45ead1%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fvideo-will-declare-you-a-terrorist-in-a-second-bihar-cop-tells-teacher-4002932
ওই ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশকর্মীর চারপাশে অনেকেই রয়েছেন। কিন্তু কেউই প্রতিবাদ করেননি তাঁর এই বক্তব্যের। কিন্তু আচমকা কেন ওই শিক্ষকের ওপর চটলেন তিনি? জানা গেছে, একটি ২-৩ দিনের পুরনো ঘটনার অভিযোগ করতে থানায় এসেছিলেন সেই শিক্ষক। সেই অভিযোগ প্রথমে নিতেই চাননি ওই পুলিশকর্মী। এরপরেই মেজাজ হারিয়ে জঙ্গি বানিয়ে দেওয়ার হুমকি দেন তিনি।
বিহার পুলিশের এই কর্মীর ব্যবহারে অসন্তুষ্ট নেটিজেনরা। অনেকেই বলছেন ওই পুলিশকে আচরণ সংযত করতে বলা উচিৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। পাশাপাশি, এই পুলিশ কর্মীর আচরণ একজন দুষ্কৃতীর মতোই, বক্তব্য কয়েকজন নেটিজেনের।
মণিপুরে বিজেপি সরকার দেখা মাত্রই গুলির নির্দেশ দিল, হিংসা থামাতে চরম পদক্ষেপ