Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

বছরের সবচেয়ে বড় সুপারমুন আজ রাতেই! আকাশজুড়ে জ্বলজ্বল করবে মস্ত চাঁদ, জানুন খুঁটিনাটি

দ্য ওয়াল ব্যুরো: আজ গুরুপূর্ণিমা। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেই আকাশে উদয় হতে চলেছে অতিকায় চাঁদ বা সুপারমুন (Supermoon)। প্রতি বছরই দু'এক বার করে আকাশে দেখা যায় এমন চাঁদ। তেমনই একটি দিন গুরু পূর্ণিমা! এদিনের আকাশেও জ্বলজ্বল করবে এমন চাঁ

বছরের সবচেয়ে বড় সুপারমুন আজ রাতেই! আকাশজুড়ে জ্বলজ্বল করবে মস্ত চাঁদ, জানুন খুঁটিনাটি

শেষ আপডেট: 13 July 2022 11:08

দ্য ওয়াল ব্যুরো: আজ গুরুপূর্ণিমা। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেই আকাশে উদয় হতে চলেছে অতিকায় চাঁদ বা সুপারমুন (Supermoon)। প্রতি বছরই দু'এক বার করে আকাশে দেখা যায় এমন চাঁদ। তেমনই একটি দিন গুরু পূর্ণিমা! এদিনের আকাশেও জ্বলজ্বল করবে এমন চাঁদ। তবে এদিনের সুপার মুনের বৈশিষ্ট্যই আলাদা। এর আগে এত বড় ও উজ্জ্বল চাঁদ দেখা যায়নি।

এ বছর চারবার সুপারমুন দেখার সৌভাগ্য আছে বিশ্ববাসীর। আজকেরটা সেই তালিকায় তৃতীয় নম্বরে। পরের বার ১২ অগাস্ট দেখা যাবে আবারও এমন চাঁদ। যখন চাঁদ পৃথিবীর কক্ষের একদম কাছে চলে আসে তখনই চাঁদকে অতিকায় ও উজ্জ্বল দেখায়।

নাসা (NASA)জানিয়েছে, আজ থেকে আগামী তিনদিন আকাশে এমন বড় ও উজ্জ্বল চাঁদ দেখা যাবে। গত ১৪ জুন সুপারমুন দেখা গিয়েছিল। তবে আজকে পৃথিবীর নিকটতম স্থানে অবস্থান করবে চাঁদ। পৃথিবীর থেকে চাঁদের দূরত্ব থাকবে মাত্র তিন লক্ষ সাতান্ন হাজার ৪১৮ কিলোমিটার।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, সাধারণ পূর্ণিমার তুলনায় এই চাঁদ সাত শতাংশ বড় হতে পারে। এবং ৩০ শতাংশ বেশি উজ্জ্বল হতে পারে। এবার আসা যাক কোথায় কখন দেখা যাবে এই চাঁদ?

আকাশ যদি পরিষ্কার থাকে তো ভারতের আকাশেও মিলবে এই চাঁদের দর্শন। ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ২১ মিনিটে হবে চাঁদের উদয়। কিন্তু অতিকায় চাঁদ দেখা যাবে রাত ১২টা ৮ মিনিটের পর থেকে।

টলটলে জল, পুঞ্জ পুঞ্জ মেঘ! হাজার আলোকবর্ষ দূরে আশ্চর্য গ্রহের খোঁজ পেল নাসা


```