Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

বড় খবর! ২৫০০ শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য! কারা সুযোগ পাবেন?

বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের জন্য নির্দিষ্টভাবে শিক্ষক নিয়োগের পদ্ধতি এতদিন রাজ্যে ছিল না।

বড় খবর! ২৫০০ শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য! কারা সুযোগ পাবেন?

ফাইল ছবি।

শেষ আপডেট: 6 December 2024 13:19

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের উচ্চ প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং চলছে। এরই মধ্যে শূন্যপদে আরও ২৫০০ জন শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য। 

নবান্ন সূত্রের খবর, বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের জন্য রাজ্যের একাধিক স্কুলে নিয়োগ করা হবে। ইতিমধ্যে মন্ত্রিসভার বৈঠকে এ ব্যাপারে অনুমতিও দেওয়া হয়েছে।

বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের পড়ানোর জন্য কাদের নিয়োগ করা হবে?

জানা যাচ্ছে, এজন্য আবেদনকারীর রিহ্যাবিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অনুমোদিত বিএড পাশ হতে হবে। তবেই মিলবে পরীক্ষায় বসার অনুমতি। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে সফল উত্তীর্ণরা উচ্চ প্রাথমিক ও নবম – দশম স্কুলে শিক্ষকতার ছাড়পত্র পাবেন।

জানা যাচ্ছে, বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের জন্য নির্দিষ্টভাবে শিক্ষক নিয়োগের পদ্ধতি এতদিন রাজ্যে ছিল না। ফলে বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের নানাবিধ সমস্যায় পড়তে হত। সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এক্ষেত্রে নিযুক্ত শিক্ষকদের পাশাপাশি একাধিক স্কুলে ক্লাস করতে হতে পারে।


```