Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অষ্টমীর রাতে ওষুধ খাইয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ! বারুইপুরে গ্রেফতার প্রেমিক সহ ১

সোশ্যাল মিডিয়ায় আলাপের পর দুজনে ঠিক করেছিল অষ্টমীর রাতে ঠাকুর দেখতে বেরোবে। সেটাই কাল হল বারুইপুরের নবম শ্রেণির পড়ুয়ার। 

অষ্টমীর রাতে ওষুধ খাইয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ! বারুইপুরে গ্রেফতার প্রেমিক সহ ১

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 8 October 2025 12:58

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় আলাপের পর দুজনে ঠিক করেছিল অষ্টমীর (Astami) রাতে ঠাকুর দেখতে বেরোবে। সেটাই কাল হল বারুইপুরের (Baruipur) নবম শ্রেণির পড়ুয়ার। প্রেমিক এবং তার বন্ধুরা মিলে গণধর্ষণ (Gangrape) করল তাকে! এমনই অভিযোগ উঠেছে। নাবালিকার (Minor Girl) পরিবারের অভিযোগের ভিত্তিতে তার প্রেমিক সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি একজন পলাতক।

নাবালিকার পরিবার সূত্রে খবর, মহাষ্টমীর রাতে প্রেমিক ও তার বন্ধুদের সঙ্গে বারুইপুর-শাসন বাইপাস (Baruipur Bypass) থেকে বারুইপুর পূর্ব বিধানসভার বেগমপুর কাটাখাল বাইপাসে যায় সে। সকলেই বাইকে ছিল। অভিযোগ, সেখানেই একটি নির্জন গলিতে ঢুকে তিনজন তাকে ধর্ষণ করে। শুধু তাই নয়, নাবালিকা পুলিশকে এও জানিয়েছে, তাকে ঠান্ডা পানীয়র সঙ্গে কিছু ওষুধ (ভায়াগ্রা) খাওয়ানো হয়েছিল! এছাড়া অশ্লীল ভিডিও বানিয়ে তাকে ব্ল্যাকমেলও করা হয়।

পুলিশ জেনেছে, নির্যাতনের পর নাবালিকাকে সীতাকুণ্ডুর কাছে এক আত্মীয়ের বাড়ির কাছে নামিয়ে দিয়ে চলে যায় প্রেমিক। নবমীর সকালে ঘটনাটি জানাজানি হয় সে অসুস্থ হয়ে পড়লে। তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করার পরই পুলিশকে বিষয়টি জানায় পরিবার। তোলা হয় গণধর্ষণের অভিযোগ।

এই অভিযোগের পর তদন্তের নেমে  ‘নাবালক প্রেমিক’কে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে পরের দিন তার এক বন্ধুকে পাকড়াও করা হয়। কিন্তু তৃতীয় অভিযুক্তকে এখনও পাকড়াও করতে পারেনি পুলিশ। তার খোঁজ চলছে।

বুধবারই মূল অভিযুক্ত অর্থাৎ নাবালিকার প্রেমিককে জুভেনাইল আদালতে হাজির করায় বারুইপুর থানার পুলিশ। তার বন্ধুকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে তৃতীয় অভিযুক্তকে ধরার চেষ্টা চালাচ্ছে তারা।


```