Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক: মমতা

গত সপ্তাহে ত্রাণ দিতে গিয়ে আক্রমণের মুখে পড়েন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। এদিন সেই এলাকা ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় একটি রিলিফ ক্যাম্পেও যান মুখ্যমন্ত্রী। সেই ক্যাম্পেই মুখ্যমন্ত্রী বলেন, 'ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক।'

ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক: মমতা

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 13 October 2025 17:29

দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গে সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে (North Bengal Flood) একের পর এক জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। কোচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ার, জলপাইগুড়ির বিস্তীর্ণ অংশ অতি বৃষ্টি ও ভুটানের থেকে আসা জলে ভেসে গিয়েছে। সেতু, বাড়িঘর ভেঙে পড়া, জরুরি নথি হারিয়ে যাওয়া, চাষের জমি নষ্ট হ‌ওয়া, এমন একাধিক ক্ষয়ক্ষতির মুখে এখন উত্তরবঙ্গবাসী। বিপর্যয়ের খবর পাওয়ার পর গত সপ্তাহেই সেখানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক সপ্তাহের মধ্যে ফের একবার উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার মূলত ত্রাণের কাজে তদারকি করার জন্য‌ই তাঁর এই সফর। সোমবার সকাল সকাল এই কাজেই তিনি পৌঁছে যান নাগরাকাটায়। সেই নাগরাকাটা যেখানে গত সপ্তাহে ত্রাণ দিতে গিয়ে আক্রমণের মুখে পড়েন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। এদিন সেই এলাকা ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় একটি রিলিফ ক্যাম্পেও যান মুখ্যমন্ত্রী। সেই ক্যাম্পেই মুখ্যমন্ত্রী বলেন, 'ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক।'

নিজের দাবির সমর্থনে মুখ্যমন্ত্রী বলেন, 'দেখুন প্রকৃতি তো আমাদের হাতে নেই। আর ভুটানের জলে এতবড় ঘটনা ঘটেছে। আমরা অনেকদিন ধরে বলছি ইন্দো-ভুটান রিভার কমিশন করা উচিত। বাংলাকে সদস্য হিসাবে রাখা উচিত। যতদূর জানি, আমাদের চাপে ১৬ তারিখে (অক্টোবর) একটা মিটিং ডাকা হয়েছে। আমরা (আমাদের) অফিসারকে পাঠাবো। কিন্তু মনে রাখতে হবে এই যে ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক।"

ক্ষতিপূরণের সব কাজ রাজ্য সরকারকেই করতে হয় বলে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "না দিল্লি এক পয়সা দেয়, না কেউ এক পয়সা দেয়।" ভুটান থেকে শুধু জল আসেনি, নদীর জলের সঙ্গে ডলোমাইটও ভেসে এসেছে। ভুটান থেকে আসা এই ডলোমাইটকে অবশ্য কাজে লাগানোর পথ‌ও বাতলে দিয়ে (উপস্থিত জেলাশাসক ও প্রশাসনিক আধিকারিকদের উদ্দেশে) মমতা বলেন, "সিএস (মুখ্যসচিব)-এর সঙ্গে কথা বলে তোমরা যেটা করবে, এই ডলোমাইটটা তোমরা তুলে নাও। তুলে নিয়ে ওটাকে তোমরা কাজে লাগাও। অনেক পড়ে আছে। ওটাকে তুলে নিলে ওই টাকাটা দিয়ে তোমরা ডিজাস্টারে (মোকাবিলায়) কাজে লাগাতে পারবে।"


```