দ্য ওয়াল ব্যুরো : বেনারস হিন্দু ইউনিভার্সিটির (BHU) ভিসুয়াল আর্টের (Visual Art) প্রদর্শনীতে একটি ছবিকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। ছবিটি প্রদর্শনীতে দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসুয়াল আর্টের সহকারী অধ্যাপক অমরেশ কুমার (Amaresh Kumar)। ছবিতে তিনি রাম ও সীতার মুখের জায়গায় নিজের ও স্ত্রীর মুখ সুপার ইমপোজ করে বসিয়েছেন। ওই ছবি দেখে একদল ছাত্র অভিযোগ তোলে, অমরেশ কুমারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কারণ তিনি ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছেন।
অমরেশ কুমার অবশ্য ওই বিতর্কে বিশেষ গুরুত্ব দিতে চাননি। তিনি বলেছেন, রাম কারও একার নন। তিনি সকলের। বেনারস হিন্দু ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এসম্পর্কে মন্তব্য করেনি। ছাত্রদের একাংশ জানিয়েছে, অমরেশ কুমারের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, তারা আন্দোলন করবে।