Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভাটপাড়ার জনবহুল এলাকায় পরপর গুলি চালাল দুষ্কৃতীরা! 'আতঙ্কের কিছু নেই,' দাবি তৃণমূল কাউন্সিলরের

ফের উত্তপ্ত ভাটপাড়া। রবিবার দুপুরে পরপর গুলি চলল ৬ নং ওয়ার্ডে। স্থানীয়রা জানিয়েছেন, এদিন দুপুর ২টো নাগাদ কয়েকজন দুষ্কৃতী বাইকে করে এসে পাঁচ থেকে ছ রাউন্ড গুলি চালায়।

ভাটপাড়ার জনবহুল এলাকায় পরপর গুলি চালাল দুষ্কৃতীরা! 'আতঙ্কের কিছু নেই,' দাবি তৃণমূল কাউন্সিলরের

ভাটপাড়ায় গুলি চলল

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 4 January 2026 17:38

দ্য ওয়াল ব্যুরো: ফের উত্তপ্ত ভাটপাড়া (Bhatpara firing)। রবিবার দুপুরে পরপর গুলি চলল ৬ নং ওয়ার্ডে। স্থানীয়রা জানিয়েছেন, এদিন দুপুর ২টো নাগাদ কয়েকজন দুষ্কৃতী বাইকে করে এসে পাঁচ থেকে ছয় রাউন্ড গুলি চালায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন তৃণমূল (TMC) কাউন্সিলর মিলি দত্ত। তাঁর কথায়, পুলিশ তদন্ত করেছে। এই নিয়ে আতঙ্কের কিছু নেই।

কী কারণে গুলি চলল, সেই কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ এলাকার সিসিটিভি দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার কাজ শুরু করেছে। স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয় কাউন্সিলর আশ্বাস দিলেও এদিনের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে ভাটপাড়ায় ওই এলাকায়। 

শনিবার ভাটপাড়ায় (Bhatpara Firing) সভা করে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজনৈতিক কর্মসূচির জেরে নিরাপত্তা ব্যবস্থা কড়া থাকে। কিন্তু তাঁর সভার ২৪ ঘণ্টার মধ্যেই গুলি চালানোর ঘটনায় চাপা উত্তেজনা তৈরি করেছে।

অন্যদিকে, এদিনই রাজনৈতিক সংঘর্ষে ফের অশান্ত হয় ভাঙড় (Bhangar)। রবিবার সকালে মুখোমুখি হয় তৃণমূলের দুই শিবির (TMC Clash)। বহিষ্কৃত নেতা আরাবুল ইসলামের (Arabul Islam) অনুগামীদের সঙ্গে স্থানীয় বিধায়ক শওকত মোল্লার (Showkat Molla) ঘনিষ্ঠদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।  

তৃণমূলের একাংশের দাবি, পরিকল্পিত ভাবেই শওকত মোল্লার অনুগামীরা হাকিমুলের (Hakimul) উপর চড়াও হন। ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। যদিও শওকত মোল্লা এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, “দলে গদ্দারদের কোনও জায়গা নেই। সাধারণ মানুষ ওদের মানে না।”

ঘটনার সূত্রপাত শনিবার রাত থেকে। সেদিন বিকেলে ভাঙড়ের তৃণমূল নেতাদের একটি অংশ— হাকিমুল ইসলাম, কাইজার আহমেদ, ওদুদ মোল্লা-সহ ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি শুভাশিস চক্রবর্তীর সঙ্গে দেখা করেন। অভিযোগ, সেখান থেকে ফেরার পর রাতেই পঞ্চায়েত সমিতির সদস্য ওদুদ মোল্লার কাঁঠালিয়ার বাড়িতে হামলা চালায় শওকত ঘনিষ্ঠরা এবং তাঁকে খুনের হুমকি দেওয়া হয়।

খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। বিক্ষোভকারীদের সরাতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়। শেষে পুলিশি তৎপরতায় হাকিমুলকে নিরাপদে এলাকা থেকে বার করে আনা হয়।


```