Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

বাংলার পাটালি এবার বিলেত ফেরত! এশিয়া–ইউরোপে ছড়িয়ে পড়েছে শীতের আঞ্চলিক মিষ্টির ঘ্রাণ

পাটালি যদি আন্তর্জাতিক বাজারে স্থায়ী জায়গা করে নিতে পারে, তাহলে বাংলার সুদীর্ঘ ঐতিহ্যের এই শীতের মিষ্টি গুড় শিল্পকে খুলে দিতে পারে এক নতুন দিগন্ত। 

বাংলার পাটালি এবার বিলেত ফেরত! এশিয়া–ইউরোপে ছড়িয়ে পড়েছে শীতের আঞ্চলিক মিষ্টির ঘ্রাণ

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 6 December 2025 17:51

দ্য ওয়াল ব্যুরো: শীত মানেই বাঙালির রান্নাঘরে খেজুরগাছের ঘ্রাণ, রস ফুটে ওঠার শব্দ আর তারই উপজাত পাটালি গুড়। সেই পুরনো শীতের স্বাদ এবার সীমান্ত পেরিয়ে পা রাখল বিদেশের বাজারেও(UK, Asia and Europe)। বছরের এই মরশুমে বাংলার ঐতিহ্যবাহী পাটালি (West Bengal,  Patali) যে এমন জনপ্রিয়তা পাবে, তা ভাবেননি নিজেরাও—বলছেন রাজ্যের গুড় ব্যবসায়ীরা।

তাঁদের কথায়, “এশিয়ায় তো চাহিদা ছিলই, এবার ইউরোপ থেকেও নিয়মিত অর্ডার আসছে। বিদেশে পাটালির বাজার দিনকে দিন বেড়েই চলেছে।”

এমনকি আন্তর্জাতিক রফতানিকারীদের দাবিও, এবারের মরশুমে পাটালির মান ও স্বাদ বিদেশি ক্রেতাদের প্রশংসা কুড়িয়েছে।

তবে খুশির সঙ্গে ব্যবসায়ীদের চিন্তাও বাড়িয়েছে এক নতুন ঝামেলা। কারণ, যে ঝোলাগুড় এতদিন পাটালির সঙ্গে জনপ্রিয় ছিল বিদেশের বাজারে, আন্তর্জাতিক বিমানে তা নিয়ে যাওয়া বন্ধ হয়ে গেছে। ফলে ঝোলাগুড় যেন নিজস্ব সীমান্তেই আটকে পড়েছে। বিদেশি ক্রেতারা তাই তাকিয়েছেন তুলনামূলকভাবে 'সেফ অপশন', পাটালির দিকে।

রফতানিকারীদের দাবি, “গত বছর পাটালি-ঝোলা দুটোই পাঠিয়েছিলাম। এবার নিয়ম বদলে শুধু পাটালিই রফতানি করা যাচ্ছে। ফিনল্যান্ড, দুবাই, সিঙ্গাপুর—ইতিমধ্যেই কয়েকটি দেশ থেকে বড় অর্ডার এসেছে।”

এ সুযোগ তাই হাতছাড়া করতে নারাজ পুরুলিয়া, বাঁকুড়া, জলঙ্গী, ত্রিপুরা–সহ বিভিন্ন অঞ্চলের গুড় উৎপাদকরা। উৎপাদন বেড়েছে, মান নিয়ন্ত্রণে নজর আরও বেশি। কলকাতার পাইকাররা বলছেন, এ বছর ক্রেতার চাহিদা আগে কখনও এত বাড়েনি।

পাটালি যদি আন্তর্জাতিক বাজারে স্থায়ী জায়গা করে নিতে পারে, তাহলে বাংলার সুদীর্ঘ ঐতিহ্যের এই শীতের মিষ্টি গুড় শিল্পকে খুলে দিতে পারে এক নতুন দিগন্ত। আর সেই পথে প্রথম বড় পদক্ষেপ নিল এই মরশুমেই—বিদেশযাত্রায় ‘বিলেতফেরৎ’ পাটালি গুড়।


```