Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বাঙালির পাতে বুর্জ খলিফা! মহুয়ার নলেন গুড়ের সন্দেশে জমজমাট শীতকাল

দ্য ওয়াল ব্যুরো: নিম্নচাপ কেটে যেতেই শীত আসছে বাংলায়। আর এই পারদ নামার সঙ্গে সঙ্গেই ভোজনরসিক মিষ্টিপ্রেমী বাঙালির পাতে পড়তে শুরু করেছে হরেকরকমের মিষ্টি। নলেন গুড়ের সন্দেশ, রসগোল্লা তো আছেই, তবে এবার মিষ্টিতে অভিনবত্ব আনতে বুর্জ খলিফা সন্দেশ

বাঙালির পাতে বুর্জ খলিফা! মহুয়ার নলেন গুড়ের সন্দেশে জমজমাট শীতকাল

শেষ আপডেট: 9 December 2021 14:39

দ্য ওয়াল ব্যুরো: নিম্নচাপ কেটে যেতেই শীত আসছে বাংলায়। আর এই পারদ নামার সঙ্গে সঙ্গেই ভোজনরসিক মিষ্টিপ্রেমী বাঙালির পাতে পড়তে শুরু করেছে হরেকরকমের মিষ্টি। নলেন গুড়ের সন্দেশ, রসগোল্লা তো আছেই, তবে এবার মিষ্টিতে অভিনবত্ব আনতে বুর্জ খলিফা সন্দেশ বানাল সিঁথির বেনেকলোনি বাজারের মহুয়া মিষ্টান্ন ভাণ্ডার। অভিনব মিষ্টি বানাতে মহুয়ার জুড়ি মেলা ভার। এর আগে চকলেট সন্দেশ বানিয়েও তাক লাগিয়েছিল তারা। পেয়েছিল অনেক সম্মাননাও। তেমনই নলেন গুড়ের এই সন্দেশ বাজারে একেবারেই নতুন। দুবাইয়ের বুর্জ খলিফার নাম আগেই ম্যাগাজিনে পড়েছিলেন দোকানের মালিক দিলীপ কুমার পাইন। এরপর দুর্গাপুজোর সময় শ্রীভূমিতে সেই একই থিমের মণ্ডপ হতেই নতুন মিষ্টির ভাবনা আসে তাঁর মাথায়। 'দ্য ওয়াল'-এর প্রতিনিধির কাছে সেই কথাই জানিয়েছেন দিলীপবাবু। পুজোর পরেই এই নতুন মিষ্টিটি দোকানে আসে। প্রথম প্রথম মানুষ তেমন আগ্রহ না দেখালেও ধীরে ধীরে দোকানের বিখ্যাত মিষ্টি দই, রসগোল্লার পাশাপাশি বুর্জ খলিফা সন্দেশও মিষ্টিপ্রেমীদের পছন্দের তালিকায় ঢুকে পড়েছে। রোজই ভাল পরিমাণে বিক্রি হচ্ছে এই অভিনব মিষ্টি। তবে শুধুই বুর্জ খলিফা নয়, শীতের মরসুমে আরও নতুন ধরণের মিষ্টি এসেছে দোকানে। আবার খাবো, তাজমহল, বাটার স্কচ সন্দেশও পছন্দ করছেন অনেকে। এই সবই নলেন গুড় দিয়েই তৈরি। জানালেন দোকানের কর্মচারী উত্তম রুইদাস। জানা গেছে, এখন যেমন শীতকালে শুধুই নলেন গুড়ের তৈরি মিষ্টির সম্ভার দোকানে, গরম পড়তেই সেই ফ্লেভার পাল্টে যাবে ম্যাঙ্গো কিংবা চকলেটে। আপাতত সেই ম্যাঙ্গো কিংবা চকলেট ফ্লেভারের বুর্জ খলিফা সন্দেশ চেখে দেখার অপেক্ষায় দিন গোনা শুরু করছেন মিষ্টিপ্রেমী মানুষরা।

```