Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

গরমের দাপট সহ্য করতে হবে না বেশিদিন, শুক্রবার থেকেই ফের রাজ্যজুড়ে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা

তীব্র গরমের পর অবশেষে স্বস্তির ইঙ্গিত, শুক্রবার থেকে রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখীর দাপটে একাধিক জেলায় দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।

গরমের দাপট সহ্য করতে হবে না বেশিদিন, শুক্রবার থেকেই ফের রাজ্যজুড়ে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া (ফাইল ছবি)

গার্গী দাস

শেষ আপডেট: 25 March 2026 09:12

দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিনের ঝড়বৃষ্টির পর ফের বাড়ছে গরমের দাপট। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির (Rainfall) সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ফলে তাপমাত্রা (Temperature) একধাক্কায় ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। তার সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি (Humidity Discomfort), যা নাজেহাল করবে শহরবাসীকে।

তবে এই গরমের দাপট বেশি দিন স্থায়ী হবে না। মৌসম ভবনের (India Meteorological Department বা IMD) পূর্বাভাস, শুক্রবার থেকেই বদলে যাবে আবহাওয়ার ছবি। শুরু হবে ঝড়বৃষ্টি (Thunderstorm)। সেই ধারা চলবে সপ্তাহান্তজুড়ে, সোমবার থেকে ফের আবহাওয়া শান্ত হতে পারে। তবে তখন আবার তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে (South Bengal) মার্চজুড়ে প্রায় নিয়মিত ঝড়বৃষ্টি হয়েছে, সেই ধারাই বজায় থাকবে মাসের শেষ সপ্তাহেও। আজ ও আগামীকাল পুরুলিয়া (Purulia), বাঁকুড়া (Bankura), ঝাড়গ্রাম (Jhargram) ও পশ্চিম মেদিনীপুরে (West Midnapore) বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে কলকাতা (Kolkata)-সহ অন্যান্য জেলায় আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে।

শুক্রবার থেকে পরিস্থিতি বদলাবে বাঁকুড়া, পূর্ব বর্ধমান (East Bardhaman), পশ্চিম বর্ধমান (West Bardhaman) ও ঝাড়গ্রামে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া (Gusty Wind) বইতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ (Lightning)-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। কলকাতাতেও এ দিন বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে।

এছাড়া হাওড়া (Howrah), হুগলি (Hooghly), উত্তর ২৪ পরগনা (North 24 Parganas), দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas), পূর্ব মেদিনীপুর (East Midnapore), মুর্শিদাবাদ (Murshidabad), নদিয়া (Nadia) ও বীরভূমে (Birbhum) বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সব জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে।

শনিবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে। রবিবার পরিস্থিতি আরও জোরালো হয়ে উঠতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সেই দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের (Kalbaishakhi) সম্ভাবনা রয়েছে। এই কারণে হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করা হয়েছে।

রবিবারের পর ঝড়ের দাপট কিছুটা কমবে। সোমবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া ও নদিয়ার কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকবে।

উত্তরবঙ্গেও (North Bengal) একই ছবি। শুক্রবার থেকে দার্জিলিং (Darjeeling), জলপাইগুড়ি (Jalpaiguri), আলিপুরদুয়ার (Alipurduar) সহ সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে ভ্রমণকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মোটের উপর, তীব্র গরমের মাঝে বৃষ্টিতে মিলতে পারে সাময়িক স্বস্তি, তবে কালবৈশাখীর আশঙ্কায় বাড়ছে উদ্বেগও।


```